ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যানজট নিরসনে দশ জায়গায় চালু করা হয় ইউটার্ন। তবে ইউটার্ন চালু হলেও কমেনি যানজট। সরেজমিনে রাজধানীর উত্তর সিটির মহাখালী বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, পূর্বের মতোই সেখানে যানজট লেগে আছে।
ইউটার্নগুলো সম্পর্কে জানতে চাইলে মেয়র আতিক বলেন, আমরা উত্তরা,কাওলাতে ইউলুপ করে সফল হয়েছি। যে মোড়গুলোতে ইউলুপ করা হয়েছে তার প্রত্যেকটিতে কমপক্ষে ২৫ থেকে ৩০ মিনিট যানজটে আটকে থাকতে হতো। যানজট দূর করার জন্য রাস্তা একটু ঘুরে আসতে হলেও আমার মনে হয় সেটাই ভালো। বিশ্বের উন্নত দেশগুলোতে তিন–চার কি.মি. ঘুরে আসতে হয়। আমরা চাচ্ছি রাস্তা দীর্ঘ হলেও সময় যেন কম লাগে।
পরীক্ষামূলকভাবে আজ শনিবার থেকে ইউটার্ন চালু করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা ড্রোন ক্যামেরা দ্বারা ইউলুপগুলোর কার্যকারিতা পর্যবেক্ষণ করছি। নগরবাসির কাছে অনুরোধ থাকবে তারা যেন ইউলুপগুলো ব্যবহার করেন। পরবর্তীতে আমরা এটার কার্যকারিতা নিয়ে আরও পর্যালোচনা করবো। যদি কোনো টেকনিক্যাল সমস্যা থাকে তাহলে আমরা বিশেষজ্ঞদের নিয়ে বসে সেটার সুষ্ঠু সমাধান করবো।
মহাখালী আমতলীর ইউটার্ন মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের কর্মকর্তা বলেন, পরীক্ষামূলকভাবে ইউটার্নগুলো চালু হয়েছে। প্রথমদিন হিসেবে চাপ একটু বেশি। কয়েকদিন গেলে ইউটার্নের কার্যকারিতা বোঝা যাবে। তবে রাস্তা সংকুচিত হওয়ার ফলে আগের তুলনায় কম সংখ্যক গাড়ি একসঙ্গে চলতে পারছে। মহাখালী থেকে বনানী যাওয়ার পথে ফ্লাইওভারের নিচে এবং উপর দিয়ে গাড়ি আসায় বাড়তি চাপতো আছেই।
সাধারণ চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, এটি ব্যবহারের জন্য কোনো প্রচারণা ছিলো না। তাই তারা হঠাৎ করে এটার (ইউটার্ন) সাঙ্গে মানিয়ে নিতে পারছেন না। তাদের কাছে মনে হচ্ছে এটা তেমন ফলপ্রসূ হবে না। কারণ সেই আগের মতোই যানজট লেগে আছে।

সাতক্ষীরায় জনবলের অভাবে অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে মাছের ভাইরাস পরীক্ষার আট কোটি টাকার ল্যাব। এদিকে ভাইরাস পরীক্ষার সুযোগ না থাকায় প্রতিবছর মরে যাচ্ছে কোটি কোটি টাকার চিংড়ি। মৎস্যজীবীদের দাবি, অবিলম্বে জনবল নিয়োগ দিয়ে সচল করা হোক বহুল কাঙ্ক্ষিত এই ল্যাব।
১১ মিনিট আগে
বরিশাল নগরীতে ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা জমে উঠেছে। গতকাল শুক্রবার নগরীর বাণিজ্যিক এলাকা চকবাজার, গির্জামহল্লা, বিবির পুকুর পাড়ের বিপণিবিতানগুলোতে দেখা গেছে ক্রেতাদের ভিড়। নগরীতে গরিবের বাজার খ্যাত হাজী মো. মহসীন মার্কেট এবং সিটি মার্কেটেও ঈদবাজার করতে এসেছেন অনেকে।
২১ মিনিট আগে
চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারের তালিকায় বিশেষ স্থান করে নিয়েছে ‘ফকির কবিরের’ চাক সেমাই। প্রায় ৯০ বছরের ঐতিহ্য ও স্বাদের ধারাবাহিকতায় এখনো জনপ্রিয় এই সেমাই। নগরের চকবাজার এলাকার কাপাসগোলা সড়কের তেলিপট্টির মুখে অবস্থিত মেসার্স ফকির কবির বেকারি।
৩১ মিনিট আগে
ভোলার চরফ্যাশন উপজেলায় মোট ৩৩টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১৭টিরই কোনো ধরনের অনুমোদন নেই। জনবসতি এবং এর আশপাশে গড়ে তোলা এসব ভাটা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া বাতাসের সঙ্গে মিশে আশপাশের গাছপালা ও কৃষিজমির ক্ষতি করছে।
৪১ মিনিট আগে