
বিদেশি বাণিজ্যের আড়ালে ৯৭ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ১৭টি অর্থ পাচার মামলার অভিযোগপত্র দিয়েছে সিআইডি।
আজ রোববার সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন এই তথ্য জানান।
তিনি বলেন, বেক্সিমকোর বিরুদ্ধে অর্থ পাচারের ১৭টি মামলার দ্রুত সময়ের মধ্যে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
এ বিষয়ে আজ বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার।
গত বছরের ১৮ সেপ্টেম্বর রপ্তানি বাণিজ্যের আড়ালে প্রায় ১ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমানসহ ২৮ জনের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় ১৭টি মামলা করে সিআইডি।
এ ছাড়া সালমান এফ রহমান ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট কোম্পানি বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে-বেনামে প্রায় ৩৩ হাজার ৪৭০ কোটি টাকা ঋণ গ্রহণপূর্বক বিদেশে পাচারের বিষয়ে পৃথক অনুসন্ধান চালানোর কথা জানায় সিআইডি।
সিআইডি জানায়, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও বিধি অনুযায়ী পরিচালিত সিআইডির অনুসন্ধানে সালমান এফ রহমান (বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান) এবং তাঁর ভাই এ এস এফ রহমানের (বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান) স্বার্থসংশ্লিষ্ট বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন ১৭টি প্রতিষ্ঠানের মাধ্যমে ২০২১ সাল থেকে ২০২৪ পর্যন্ত বিভিন্ন সময়ে জনতা ব্যাংক পিএলসি লোকাল অফিস শাখা মতিঝিলের দিলকুশা থেকে ৯৩টি এলসি/সেলস কন্ট্রাক্ট (বিক্রয় চুক্তি) নেওয়া হয়। এর বিপরীতে পণ্য রপ্তানি করে নির্ধারিত সময় পার হওয়ার পরও রপ্তানি মূল্য প্রায় ৮৩ মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশে না এনে বিদেশে পাচারের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
বিদেশে রপ্তানি হওয়া পণ্যগুলোর মধ্যে বেশির ভাগই বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান এবং এ এস এফ রহমানের ছেলে আহমেদ শাহরিয়ার রহমানের যৌথ মালিকানাধীন আর আর গ্লোবাল ট্রেডিংয়ের (এফজেডই) শারজাহ, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের ঠিকানায় রপ্তানি করা হয়েছে।
এ ছাড়া জার্মানি, নেদারল্যান্ডস, ইউকে, তুরস্ক, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশেও পণ্য রপ্তানির মাধ্যমে রপ্তানি মূল্য বাংলাদেশে না এনে ওই আসামিরা পারস্পরিক যোগসাজশে বিদেশে পাচার করেছেন বলে জানিয়েছিল সিআইডি।
উল্লেখ্য, গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ১৩ আগস্ট রাতে রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমানকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর তাঁকে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে বিভিন্ন ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলা এবং তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বিভিন্ন মামলায় তাঁকে দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা দুই যাত্রীর ব্যাগেজে থেকে ১২ লাখ ৬০ হাজার টাকার সিগারেট জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত সোয়া ১০টা দিকে মোহাম্মদ আরাফাত ও মোহাম্মদ রায়হান নামের ওই দুই যাত্রী চট্টগ্রামে আসেন।
১১ মিনিট আগে
ঢাকার সাভারে পৌর বিএনপির ওয়ার্ড কমিটির কার্যালয়ে দুর্বৃত্তরা হামলা করে ভাঙচুরের চেষ্টা ও গুলি করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে পৌর এলাকার রাজাশন মহল্লার ঢালাই মোড়ে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
২২ মিনিট আগে
বরিশালের বাবুগঞ্জে বাড়িতে গাঁজা চাষের অভিযোগে জামাল হোসেন ব্যাপারী (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের উত্তর আরজি কালিকাপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৪ মিনিট আগে
বাংলা নববর্ষ উপলক্ষে রাজশাহীর পদ্মাপাড়ে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ঘুড়ি উৎসব। গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে পদ্মার পাড়সংলগ্ন ‘সীমান্ত অবকাশ’ এলাকায় রাজশাহী ফাউন্ডেশন এই আয়োজন করে। এতে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা একসঙ্গে ঘুড়ি উড়ান।
৩১ মিনিট আগে