এক সপ্তাহেও ঠিক হয়নি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের একমাত্র লিফট ৷ ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। আজ বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, কাটা দরজা এখনো পড়ে আছে।
গত ১৮ ফেব্রুয়ারি চলন্ত অবস্থায় হঠাৎ করে বিকল হয়ে পড়ে লিফটটি। এ সময় ভেতরে কয়েকজন আটকা পড়লে লিফটের দরজা কেটে তাদের উদ্ধার করা হয়। কিন্তু সাত দিন হয়ে গেলেও এখনো মেরামত করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল বুধবার ঠিক হওয়ার কথা থাকলেও এখনো আগের অবস্থাতেই রয়েছে। কয়েকজন ইঞ্জিনিয়ার বিভিন্ন যন্ত্রাংশ খুলছেন, আবার লাগাচ্ছেন।
লিফট মেরামতের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার আমিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, লিফটের কেবিন ও ল্যান্ডিংটা ঠিক করার চেষ্টা চলছে। অর্ধেক কাজ শেষ হয়েছে। ভেতরের কেবিনটা যদি ঠিকমতো লাগানো যায় তাহলে হয়তো আজই চালু হবে। না হলে নতুন একটা লাগানো ছাড়া উপায় থাকবে না।
সিঁড়ি বেয়ে এক তলায় ওঠে বিরতি দিয়ে আবার উঠছেন দীর্ঘদিন ধরে কিডনি সমস্যা ভুগতে থাকা গোলাম রব্বানি (৪৮)। ডায়ালাইসিসের জন্য ছয় তলায় যাবেন তিনি। রব্বানীর স্ত্রী বলেন, ‘এভাবে রোগী নিয়ে কীভাবে উঠি। যেখানে আমার উঠতেই অবস্থা খারাপ। একটা লিফট ঠিক করতে এত দিন তো লাগার কথা না।’
এত দিনেও ঠিক না হওয়ায় কারণ জানতে চাইলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রোগীদের কষ্ট হচ্ছে জানি। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ইঞ্জিনিয়ারেরা কাজ করছেন। আশা করি আজকেই ঠিক হয়ে যাবে।’
হাসপাতালটিতে আরও চারটি লিফট যুক্ত করা করার কথা জানান তিনি। যা চালু হতে আরও মাসখানেক সময় লাগবে।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৯ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে