
রাজধানীর কারওয়ানবাজার বসুন্ধরা শপিং মলের বিপরীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি পরিতোষ বলেন, বসুন্ধরা শপিংয়ের সামনে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ আছে।
প্রত্যক্ষদর্শী বসুন্ধরা শপিং মলের কর্মী রানা আজকের পত্রিকাকে বলেন, ‘আমি রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। এরই মধ্যে দেখলাম মোটরসাইকেল আরোহীকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপা দিয়ে চলে গেল। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।’
তিনি আরও বলেন, ‘ওই ব্যক্তি একটি মোটরসাইকেলে আরোহী ছিলেন। ঘটনার পর মোটরসাইকেলটির চালক আমাকে বলেন, নিহত ব্যক্তি ফকিরাপুল থেকে আমার গাড়িতে উঠেছেন। যাবেন মিরপুর ১ নম্বর। এর বেশি তিনি আর কিছু বলতে পারেননি।’
ঘটনাস্থলে থাকা কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) আসাদ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। নিহত ব্যক্তির নাম আহসান কবির খান। তাঁর গ্রামের বাড়ি ঝালকাঠি জেলায়। তিনি একজন গণমাধ্যমকর্মী। তবে কোন হাউসে কাজ করেন সেটি এখনো নিশ্চিত হতে পারিনি।’
উল্লেখ্য, গতকাল বুধবার গুলিস্তান মোড়ে ডিএসসিসির ময়লার গাড়ির চাপায় নিহত হয় নটর ডেম কলেজের ছাত্র। পরে জানা যায়, গাড়ির চালক ছিলেন এক পরিচ্ছন্নতাকর্মী। এ হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করছেন নটর ডেমের শিক্ষার্থীরা।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে নিহত, যাঁদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে, সেসব হত্যা মামলার তদন্তে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী, এসব মামলায় মরদেহের গোসল ও দাফনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের সাক্ষ্যের ভিত্তিতে মৃত্যুর কারণ ও স্থান নির্দিষ্ট করছেন তদন্ত কর্মকর্তারা।
৪ ঘণ্টা আগে
ঢাকার কমলাপুর ইনল্যান্ড কনটেইনার ডিপোর (আইসিডি) নতুন অপারেটর নিয়োগপ্রক্রিয়া তিন বছরেও শেষ করতে পারেনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বিশেষ শর্ত, আইনি জটিলতা ও আদালতের স্থগিতাদেশে টেন্ডার কার্যক্রম দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে; সর্বশেষ আদেশে স্থগিতাদেশ বাড়ানো হয়েছে আগামী ২০ মে পর্যন্ত।
৪ ঘণ্টা আগে
ব্রিটিশ শাসনামলে সিলেট-আখাউড়া রেলপথ স্থাপন করা হয় পণ্য সরবরাহের জন্য। সময়ের সঙ্গে সঙ্গে এই রেলপথে সাধারণ যাত্রীরা চলতে শুরু করেন। ট্রেন যাত্রা নিরাপদ ও আরামদায়ক হওয়ায় যাত্রীসংখ্যাও বৃদ্ধি পায়।
৫ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সংযোগস্থলে মাথাভাঙ্গা নদীর ওপর নির্মিত একটি সেতু চার বছরেও চালু হয়নি। সেতুর নির্মাণকাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় এটি ব্যবহার করতে পারছেন না দুই জেলার মানুষ। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
৫ ঘণ্টা আগে