রাজধানীর উত্তরার লেকপাড়ে ডাম্পট্রাকের চাপায় এনামুল হক (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টর লেকড্রাইভ রোডে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ভোর ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত এনামুলের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলায়। বাবার নাম আশরাফ আলী। বর্তমানে উত্তরা লেকপাড় এলাকায় থাকতেন।
উত্তরা লেক উন্নয়ন প্রকল্পের সাইড ইঞ্জিনিয়ার কিশোর কুমার সাগর বলেন, ১৫ দিন যাবৎ সেখানে লেবার হিসেবে কাজ করে আসছিলেন এনামুল। রাত দেড়টার দিকে লেকপাড়ে প্রকল্পের কাজে ব্যবহৃত একটি ডাম্পট্রাক পেছনের দিকে চালানোর সময় সেই ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন এনামুল। দেখতে পেয়ে আহত এনামুলকে স্থানীয় হাইকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাতে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের লেখার ফ্রিডম (স্বাধীনতা) দিয়েছেন। যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে একদলীয় বাকশাল থেকে মুক্ত করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন।
২ ঘণ্টা আগে
খুলনা মহানগরীর একটি ভাড়া বাসা থেকে নানি ও নাতির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যার দিকে সোনাডাঙ্গা এলাকার সুজুকি কর্নার-সংলগ্ন দারুল আমান মহল্লার একটি বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়...
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়েছেন গণমাধ্যমকর্মীরা। একপর্যায়ে হাসপাতালের নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগও ওঠে। আজ শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে...
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালের ভবনের ভেতরে একটি রুটির কারখানার সন্ধান পেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কোরবানির ঈদের আগের দিন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনার তদন্তে এখন এই কারখানার সম্ভাব্য ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে...
৪ ঘণ্টা আগে