গাজীপুরের শ্রীপুরে ঢাকাগামী কমিউটার ট্রেনের ধাক্কায় আবদুল্লাহ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বাড়ির পাশে রেললাইনের পাশে খেলা করার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলার বরমী ইউনিয়নের গারারণ গ্রামের ময়না ডেইরি ফার্ম-সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ রেললাইনে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ (২) উপজেলার বরমী ইউনিয়নের গারারণ গ্রামের আল আমিনের ছেলে।
স্থানীয় বাসিন্দা জুবায়ের হোসেন বলেন, শিশু আব্দুল্লাহ বাড়ির পার্শ্ববর্তী রেললাইনের পাশে খেলা করছিল। সকাল ১০টার দিকে ঢাকাগামী কমিউটার চলন্ত ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাসরিন জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু আব্দুল্লাহকে মৃত অবস্থায় তার স্বজনেরা হাসপাতালে নিয়ে আসেন।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে