
কোটি টাকার মাদক ক্রিস্টাল মেথসহ (আইস) সংগীতশিল্পী এনামুল কবির রেবেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তিনি ‘উচ্চারণ’ ব্যান্ডের একজন সংগীতশিল্পী। গতকাল শুক্রবার রাতে রাজধানীর রামপুরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ডিএমপির খিলগাঁও জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. রাশেদুল ইসলাম এ তথ্য জানান।
রাশেদুল বলেন, রেবেল মূলত মাদক কারবারি মো. লিটন ওরফে লিটু ওরফে ভাইজানের হয়ে কাজ করেন। রেবেল ওই মাদক কারবারির ঠিকানা দিলে পরে বাড্ডা এলাকায় মো. লিটনের বাসায় অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন আলামত জব্দ করা হয়। তবে লিটু ও তাঁর সহযোগী অমিত পলাতক রয়েছেন। তাঁদের কাছ থেকে এক কেজি পরিমাণ আইস উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।
পুলিশ জানিয়েছে, এনামুল কবির রেবেল জনপ্রিয় ব্যান্ড শিল্পী পপগুরু আজম খানের দল ‘উচ্চারণের’ সদস্য ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল বিভাগের খিলগাঁও জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) রাশেদ।
পুলিশ আরও জানায়, পাঁচ বছরেরও বেশি সময় ধরে লিটুর মাদক কারবারে সহায়তা করে আসছেন রেবেল। একটি অনুষ্ঠানে তাঁদের পরিচয় হয়। পরবর্তীকালে তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। দুজনের আর্থিক লেনদেনেরও অনেক নজির আছে। তাঁদের বিরুদ্ধে রামপুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

বিএনপি নেতা ও ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
২ ঘণ্টা আগে
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটির পুরোটাই ব্যবহৃত হতো ব্যাগ, প্লাস্টিক ও বিভিন্ন পণ্যের গুদাম হিসেবে। আগুনে মুনসুর খান প্লাজা ভবনটির ষষ্ঠ তলার প্রায় সব মালপত্র পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের আরএম প্লাজার ষষ্ঠ ও সপ্তম তলাও।
২ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে ঘটনাস্থল পরিদর্শন করে যত দ্রুত সম্ভব প্রতিবেদন দিতে বলা হয়েছে।
২ ঘণ্টা আগে
কুমিল্লা নগরীর আদর্শ সদর উপজেলার চাপাপুর এলাকায় একটি বেকারিতে শিল্পকারখানায় ব্যবহৃত রং দিয়ে খাদ্যপণ্য তৈরি এবং অন্য প্রতিষ্ঠানের প্যাকেট নকল করে পাউরুটি বাজারজাত করার অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
২ ঘণ্টা আগে