
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান নারায়ণগঞ্জের সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস লিমিটেড পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) পরিদর্শনে পৌঁছালে এমজিআই ডিরেক্টর তানজিমা মোস্তফা, ব্যারিস্টার তাসনিম মোস্তফা এবং এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যান্ড হেড অব এক্সপোর্ট সামিরা রহমান তাঁকে স্বাগত জানান। এ সময় মার্কিন রাষ্ট্রদূতের প্রতিনিধিদল ও এমজিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে রাষ্ট্রদূত সয়াবিন ক্রাশিং ফ্যাসিলিটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন, বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সয়াবিনের হ্যান্ডলিং ও প্রসেসিং নিজ চোখে পর্যবেক্ষণ করেন। দুই দেশের কৃষিপণ্যের দ্বিপক্ষীয় বাণিজ্য আরও শক্তিশালী করার ক্ষেত্রেও এই কার্যক্রমকে তিনি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
চলতি বছরের নভেম্বরের শুরুতে স্বাক্ষরিত এক বিলিয়ন মার্কিন ডলারের সমমূল্যের ক্রয়াদেশের প্রতিশ্রুতির ধারাবাহিকতায় এই পরিদর্শন আয়োজন করা হয়। সে সময় এমজিআইসহ বাংলাদেশের শীর্ষ তিন সয়া ক্রাশিং প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত কনসোর্টিয়াম ও ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের (ইউএসএসইসি) মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
মার্কিন রাষ্ট্রদূতের এ সফর বাংলাদেশ-মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বাণিজ্য আরও জোরদার করার ক্ষেত্রে এমজিআইয়ের ভূমিকা সুস্পষ্টভাবে তুলে ধরে। দেশের সর্ববৃহৎ সয়াবিন আমদানিকারক হিসেবে এমজিআই প্রতিবছর প্রায় এক মিলিয়ন টন সয়াবিন আমদানি করে কৃষি খাতকে সহযোগিতা দিয়ে যাচ্ছে।
২০১০ সালে ‘মেঘনা সিডস ক্রাশিং মিলস লি.’ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এমজিআই এই শিল্পে প্রবেশ করে। পরে ‘সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস লি.’ নামে দ্বিতীয় প্ল্যান্ট চালু করা হয়। দুই প্রতিষ্ঠানের সম্মিলিত উৎপাদনক্ষমতা দিনে প্রায় ৭ হাজার ৫০০ টন—যা দেশে সর্বোচ্চ।

ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর স্ট্যান্ড ও আশপাশের এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প।
১১ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি মার্স ফিড কোম্পানির বিরুদ্ধে কৃষকের জমিতে জোরপূর্বক বালু ভরাটের অভিযোগ উঠেছে। স্থানীয় কৃষকেরা অভিযোগ করেছেন, তাঁদের অনুমতি ছাড়াই স্থানীয় এক যুবদল নেতা কোম্পানির পক্ষ নিয়ে জমিতে ও বাড়িঘরে বালু ফেলছেন।
১১ মিনিট আগে
বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
১৪ মিনিট আগে
লালমনিরহাটে মাত্র ১০ মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়েছে তিস্তা চরাঞ্চলের অর্ধশতাধিক ঘরবাড়ি দোকানপাট। কৃষিতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
১৮ মিনিট আগে