
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস স্কুলের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে শ্রেণিকক্ষের দরজা বন্ধ করে নির্মম নির্যাতনের সত্যতা জানতে চেয়েছেন ঢাকার একটি আদালত। আগামী ১০ দিনের মধ্যে পল্টন মডেল থানার পুলিশ পরিদর্শককে (তদন্ত) তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী গৌতম চন্দ্র দাস আজকের পত্রিকাকে আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ২২ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিল সাপেক্ষে পরবর্তী আদেশের তারিখ ধার্য করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, সালাম দেওয়া পছন্দ না হওয়ায় শ্রেণিকক্ষের দরজা বন্ধ করে নির্মমভাবে পেটানো হয় ওই শিশু শিক্ষার্থীকে। দেশের একটি স্যাটেলাইট টেলিভিশনের অনলাইন মাধ্যমে প্রচারিত সংবাদ আদালতের নজরে আসায় ঘটনা সরেজমিনে তদন্তের জন্য স্বপ্রণোদিত আদেশ দেন ঢাকা মহানগর হাকিম মো. জাকির হোসাইন।
আদেশে বল হয়, প্রকাশিত সংবাদটি ফৌজদারি কার্যবিধির ১৯০ (১) (সি) ধারায় আমলে নেওয়া হলো।
আদেশে আরও বলা হয়েছে, একটি টিভির ইউটিউব চ্যানেলে প্রচারিত ‘সালাম পছন্দ না হওয়ায় দরজা বন্ধ করে নির্মমভাবে পেটালেন ছাত্রকে’ নামক একটি গুরুত্বপূর্ণ সংবাদ প্রচারিত হয়। উক্ত সংবাদ অত্র আমলি আদালতের দৃষ্টি আকর্ষল করে। প্রচারিত সংবাদটি বিশ্লেষণে দেখা যায়, পল্টন থানাধীন রাজারবাগ পুলিশ লাইনসে অবস্থিত পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক জামাল হোসাইন উক্ত প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণির একজন ছাত্রকে কক্ষের দরজা বন্ধ করে সালাম দেওয়া পছন্দ না হওয়ায় নির্মমভাবে নির্যাতন ও মারধর করেন।
প্রতিবেদন অনুযায়ী অন্য শিক্ষার্থী ও অভিভাবেকরা দাবি করেন, ওই শিক্ষক অন্যান্য শিক্ষার্থীকে বিভিন্ন কারণে এবং তাঁর কোচিংয়ে ভর্তি না হওয়ার কারণে বিভিন্ন সময়ে মারধর ও হয়রানি করেন। সংবাদে প্রকাশিত ঘটনা সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে সুস্পষ্টভাবে দেখা যায়। উক্ত ঘটনা শিশু আইন, ২০১৩-এর ৭০ ধারা (শিশুকে শারীরিক নির্যাতন) এবং দণ্ডবিধি ১৮৬০-এর ৩৪২ ধারাসহ অন্যান্য ধারার অপরাধকে আকৃষ্ট করে।
এমতাবস্থায় পুলিশ পরিদর্শক (তদন্ত), পল্টন মডেল থানাকে নিজে সরেজমিনে তদন্তপূর্বক, সিসিটিভির ফুটেজ সংগ্রহসহ ভুক্তভোগী এবং প্রয়োজনীয় সাক্ষীদের সাক্ষ্য গ্রহণপূর্বক ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করা হলো।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মো. মবিনুল ইসলামের ওপর শিক্ষার্থীদের হামলার প্রতিবাদ এবং জড়িতদের শাস্তির দাবিতে শিক্ষকদের মৌন মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
৩ মিনিট আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে রাজশাহীর পবায় বিক্ষোভ মিছিল করা হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে পবার নওহাটা পৌরসভার পুঠিয়াপাড়া এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে মিছিলটি বের করা হয়। পরে দ্রুতই মিছিলটি শেষ হয়।
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপচালকের সহকারী মাসুদ রানা (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত মাসুদ রানা ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার আব্দুস সাত্তারের ছেলে।
১ ঘণ্টা আগে
মাদারীপুর সদর থানায় হত্যা মামলার দুই আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার (৮ জুন) রাতে শহরের পুরাতন বিসিক শিল্পনগরী এলাকা থেকে আরিফ ও সবুজ নামে দুজনকে গ্রেপ্তারের পর এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে