
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ব্যালট পেপার ছিনতাই ও পুলিশের কর্তব্য-কাজে বাধা দেওয়ার অভিযোগে করা পৃথক ৩ মামলায় বিএনপি সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ ১৩ আইনজীবীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ সোমবার বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. বজলুর রহমানের বেঞ্চ তাঁদের পুলিশ প্রতিবেদন না দেওয়া পর্যন্ত আগাম জামিন দেন।
আদালতে বিএনপিপন্থী আইনজীবীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার কায়সার কামাল।
গত ১৫ মার্চ সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে ব্যালট ছিনতাই ও হট্টগোলের ঘটনায় বিএনপির শতাধিক আইনজীবীর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন আওয়ামী লীগের মনোনীত নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান। একই অভিযোগে সুপ্রিম কোর্টের প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম মিল্টন আরেকটি মামলা দায়ের করেন। পরে কর্তব্য-কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিখোঁজ হওয়া ৬ বছরের শিশু শরিফা খাতুনের লাশ ধানখেত থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটক ব্যক্তির (ভগ্নিপতি) দেওয়া তথ্যের ভিত্তিতে আজ রোববার লাশটি উদ্ধার করা হয়।
১৯ মিনিট আগে
শেরপুরের নালিতাবাড়ী পৌরসভায় সিএনজিচালিত অটোরিকশার ভাড়া নতুন করে নির্ধারণ করা হয়েছে। আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে পৌরসভা কার্যালয় থেকে জারি করা পৃথক বিজ্ঞপ্তিতে তিনটি রুটে নির্ধারিত ভাড়া ঘোষণা করা হয়।
২৯ মিনিট আগে
রাজধানীর যানজট কমানো, ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং নাগরিক সেবা উন্নত করতে অনুমোদনহীন আন্তজেলা নাইট কোচ কাউন্টার অপসারণে ৭ দিনের সময় বেঁধে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নির্ধারিত সময়ের মধ্যে নিজ উদ্যোগে এসব কাউন্টার অপসারণ না করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর আইনানুগ ব্যবস্থা...
৪১ মিনিট আগে
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ছবি দেখিয়ে প্রতারণার অভিযোগে চট্টগ্রামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম রিয়াদ বিন সেলিম (৪০)। গতকাল শনিবার দিবাগত রাতে পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৪২ মিনিট আগে