
নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে রাজধানীর ডেমরায় মিছিল করার অভিযোগে ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মশিউর রহমান মোল্লা সজলসহ ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয়ের ৩০-৪০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শুক্রবার গভীর রাতে ডেমরা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেছে পুলিশ। এর আগে ওই দিন সকাল পৌনে ৭টার দিকে মিছিলটি বের করা হয়। '
মামলায় নামীয় আসামিরা হলেন ডেমরা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আকরামুল ইসলাম সাগর, ঢাকা-৫-এর সাবেক সংসদ সদস্য মশিউর রহমান মোল্লা সজল, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৬৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন ও ৭০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আতিকুর রহমান আতিক, ছাত্রলীগের মো. মোনায়েম, রাকিবুল হাসান শাওন, রাজু আহমেদ রতন, আল আমিন, জহিরুল ইসলাম, মহিবুর রহমান রনি ভূঁইয়া, এনামুল হক তায়িফ, মো. মাহিন খান, ফয়সাল ও শান্ত।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, নিষিদ্ধঘোষিত সংগঠনের সদস্যরা রাষ্ট্রবিরোধী মিছিল বের করেছিল। খবর পেয়ে পুলিশ গেলে মিছিলকারীরা কৌশলে পালিয়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে আসামিদের নাম-পরিচয় নিশ্চিত করা হয়।

সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
৩ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১৭ মিনিট আগে
দেশের প্রায় ৬০ লাখ দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপের শ্রমিক-কর্মচারীদের জন্য ঈদ বোনাস ও ন্যায্য ওভারটাইম ভাতার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। এই দাবি আদায় না হলে সারা দেশে সভা-সমাবেশসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
২২ মিনিট আগে
শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১ ঘণ্টা আগে