
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকার শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেলের বড় ভাই ২০ মামলার আসামি টুনটুনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বৃহস্পতিবার ভোরে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র্যাবের একটি দল।
র্যাব জানিয়েছে, টুনটুন দীর্ঘদিন ধরে জেনেভা ক্যাম্প এলাকায় অস্ত্র ও মাদক কারবারের সঙ্গে জড়িত। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়।
র্যাবের তথ্য অনুযায়ী, টুনটুনের বিরুদ্ধে অন্তত ছয়টি হত্যা মামলাসহ প্রায় ২০টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিলেন।
র্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম বলেন, টুনটুন মোহাম্মদপুর এলাকায় বুনিয়া সোহেলের নেটওয়ার্ক পরিচালনা করতেন। তাঁর বিরুদ্ধে অস্ত্র, হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তারের মাধ্যমে এলাকাব্যাপী সক্রিয় অপরাধ চক্র দুর্বল হয়ে পড়বে।
টুনটুনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করা হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২৯ মিনিট আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
১ ঘণ্টা আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে