
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জানিয়েছে, সিটি করপোরেশন এলাকায় লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বাজার প্রতিষ্ঠা ও পরিচালনা করতে পারবে না। নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ধারা ৯২ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় ডিএসসিসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (বেসরকারি বাজার প্রতিষ্ঠা ও পরিচালনা) প্রবিধানমালা, ২০২২-এর আলোকে সরকারি প্রতিষ্ঠানের বাইরে যেকোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা তাদের মালিকানাধীন জমি, অবকাঠামো বা খোলা জায়গায় যদি বহু ক্রেতা–বিক্রেতার অংশগ্রহণে খাদ্যদ্রব্য, শাকসবজি, পানীয়, পশু-পাখি ও দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়–বিক্রয় করে, তবে সেটি বাজার হিসেবে গণ্য হবে। এ ধরনের বাজার চালাতে হলে অবশ্যই ডিএসসিসির অনুমোদিত লাইসেন্স নিতে হবে। তবে সুপারশপ ও শপিং মল এই আওতার বাইরে থাকবে।
ডিএসসিসি আরও জানায়, লাইসেন্স ছাড়া বাজার পরিচালনা করা হলে তা পঞ্চম তফসিলের ১ ও ৩ ক্রমিকের বর্ণিত অপরাধের অন্তর্ভুক্ত হবে এবং এ বিষয়ে করপোরেশন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে পড়ায় একটি মালবাহী ট্রাকের চাকা মেরামতের কাজ করছিলেন চালকসহ দুই ব্যক্তি। হঠাৎ একটি দ্রুতগতির বাস এসে তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই তাঁরা নিহত হন। নিহত দুজন সম্পর্কে বাবা-ছেলে বলে জানিয়েছে পুলিশ।
১০ মিনিট আগে
দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকার পর মুন্সিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৬ মে) দিবাগত রাত ২টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
১৩ মিনিট আগে
ময়মনসিংহ উত্তর জেলা শাখা ছাত্রদলের ছয় নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। শুক্রবার (১৫ মে) রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৬ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় মা ও তার ২২ মাস বয়সী মেয়ে নিহত হয়েছেন। শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে