
রাজধানীর রমনা থানার পরীবাগ এলাকায় চাঁদাবাজি ও ছিনতাইয়ে বাধা দেওয়ায় পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) চোখে-মুখে আঘাত করে একদল হিজড়া। এতে ওই পুলিশ কর্মকর্তার চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিন হিজড়াকে আটক করা হয়েছে।
আহত পুলিশ সদস্য শেরেবাংলা নগর চক্ষু হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর চোখে একটি অস্ত্রোপচার হয়েছে এবং আরও কয়েকটি অস্ত্রোপচার লাগবে বলে জানিয়েছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া।
গতকাল শনিবার মধ্যরাতে পরীবাগ এলাকায় এ ঘটনা ঘটেছে। ওই উপপরিদর্শকের নাম মো. মোজাহিদ। তিনি রমনা থানায় কর্মরত।
রমনা থানা-পুলিশ বলছে, রমনার পরীবাগ এলাকায় গতকাল দিবাগত রাত ৩টার দিকে একদল হিজড়া পথচারীদের আটকে ছিনতাই করার চেষ্টা করে। এ সময় টহল পুলিশেরা তাদের দেখে ফেলেন, বাধা দেন। টহল পুলিশের নেতৃত্বে ছিলেন এসআই মোজাহিদ।
ছিনতাই বাধা দিতে গেলে হিজড়ারা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশের উদ্দেশে তারা ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন। ইট–পাটকেল নিক্ষেপ ও হাতাহাতির সময় এসআই মোজাহিদ হিজড়াদের আঘাতে চোখে গুরুতর আঘাত পান। এতে মোজাহিদের একটি চোখ নষ্ট হয়ে যায়।
এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া আজকের পত্রিকাকে বলেন, ‘হিজড়ারা বিভিন্ন রিকশা থেকে ছিনতাই ও অনৈতিক কাজ করায় শাহবাগ থানা-পুলিশ বিশেষ অভিযান চালায়। এতে রমনা পুলিশও তাদের সহযোগিতা করে। অভিযানের একপর্যায়ে হিজড়ারা পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করলে এসআই মোজাহিদের একটি চোখ নষ্ট হয়ে যায় এবং মুখের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হন।’
ওসি আরও বলেন, ‘আহত এসআইকে শেরেবাংলা নগর চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর চোখে অস্ত্রোপচার করা হয়েছে।’ তাঁর আরও কয়েকটি অস্ত্রোপচার করতে হবে বলেও জানিয়েছেন তিনি।

রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
২ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
২ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
২ ঘণ্টা আগে
কুমিল্লার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে, আইফোন নেওয়ার জন্যই তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তবে পরিবার বলছে ভিন্ন কথা। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অপ্রতিমের বাবা
২ ঘণ্টা আগে