
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান।
এ সময় তাঁর আত্মীয়-স্বজন ও নেতা-কর্মীরা জেলগেট থেকে ফুলের মালা দিয়ে তাঁকে বরণ করে নেন। মুক্ত হয়েই বিএনপির পতাকা নেড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। পরে হাজারো নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে পুরো নারায়ণগঞ্জ শহরে শোডাউন দেন।
কারামুক্তির বিষয়ে জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বলেন, একটি মামলায় পাঁচ বছরের সাজার মেয়াদ শেষ হলে জাকির খানকে আজ মুক্তি দেওয়া হয়।
জাকির খানের আইনজীবী রবিউল ইসলাম বলেন, জাকির খানের বিরুদ্ধে মোট ৩৩টি মামলা ছিল। এর মধ্যে ৩২ টিতে তিনি খালাস পেয়েছেন। বাকি একটি মামলায় তিনি জামিনে আছেন। বহু আগে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী একটি মামলায় সাজা হয়েছিল। সেই মামলায় আজ সাজা শেষ করে তিনি মুক্তি পেয়েছেন।
উল্লেখ্য, দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২২ সালের ৩ সেপ্টেম্বর র্যাব-১১ এর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর ধাপে ধাপে বিভিন্ন মামলায় জামিন পান তিনি। চলতি বছরের ৭ জানুয়ারি আলোচিত বিএনপি নেতা সাব্বির আলম খন্দকার হত্যা মামলার রায়ে তিনি খালাস পান।

চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা দেশ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেল আরোহী তানভীরকে চাপা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের একজন আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম সুমন কাজী (৩৫)। তিনি হার্ডওয়্যার ব্যবসায়ী ছিলেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে বনশ্রী ডি ব্লকের আইডিয়াল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে...
১ ঘণ্টা আগে
ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগ তাঁর কয়েকজন বন্ধুকে নিয়ে সাঁড়াগোপালপুর রেললাইনের পাশে একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় মুখোশধারী কয়েকজন সন্ত্রাসী সেখানে এসে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুলি করে। এতে ঘটনাস্থলেই সোহাগের মৃত্যু হয়। পরে তারা পার্শ্ববর্তী রেললাইনের পাশ দিয়ে পালিয়ে যায়।
১ ঘণ্টা আগে
গত ২৯ মার্চ বিকেলে শুভ সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী এলাকায় তাঁর শ্বশুরবাড়িতে যান। পরে সন্ধ্যায় শাকিল তাঁকে ফোন করে পূর্ব ইসদাইর রেললাইন এলাকায় ডেকে নেন। সেখানে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন আসামি তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় শুভ মাটিতে লুটিয়ে পড়লে তাঁকে...
২ ঘণ্টা আগে