
টাঙ্গাইলের মির্জাপুরে বনের ভেতর অবৈধভাবে গড়ে উঠা নয়টি ঘর উচ্ছেদ ও এক একর জায়গা উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভেকু মেশিন দিয়ে ঘরে ভেঙে দেওয়া হয়।
যৌথ অভিযানে নেতৃত্ব দেওয়া ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান সহকারীসহ বন সংরক্ষক আবু সালেহ, বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মহসীন হোসেন এবং মির্জাপুর সেনা ক্যাম্পের সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল এলাকায় বনের জায়গা দখল করে গত কয়েক মাসে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণ করছিল ওই এলাকার একটি চক্র। বিষয়টি টাঙ্গাইল বন বিভাগের মির্জাপুর রেঞ্জ অফিস জানার পর আজ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে বনবিভাগ।

অভিযানে বনবিভাগের জায়গায় গড়ে উঠা নয়টি ঘর এক্সাভেটর দিয়ে ভেঙে দেওয়া হয়। এছাড়া এক একর জমি উদ্ধার করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বলেন, সরকারি সম্পত্তি উদ্ধারে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
৪৩ মিনিট আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে