ঢাকার দোহারে দুর্বৃত্তদের গুলিতে হারুনুর রশিদ (৬৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৬টার দিকে উপজেলার বাহ্রা স্কুলের কাছে এ ঘটনা ঘটে। তাঁর মাথা, ঘাড় ও শরীরের বিভিন্ন স্থানে অন্তত ছয়টি গুলির চিহ্ন পাওয়া গেছে।
হারুনুর রশিদ নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছিলেন। তাঁর বাড়ি উপজেলার বাহ্রা গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে গুলির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে হারুনুর রশিদকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দোহার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নুসরাত তারিন জানান, নিহতের মাথা, ঘাড় ও শরীরের বিভিন্ন স্থানে অন্তত ছয়টি গুলির চিহ্ন পাওয়া গেছে।
হারুনুর রশিদের ভাতিজা মো. শাহিন জানান, তাঁর চাচা প্রতিদিনের মতো ফজরের নামাজের পর হাঁটতে বের হয়েছিলেন। এ সময় তিন যুবক তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। কারা এবং কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে সম্পর্কে তাঁরা কিছু জানেন না বলে জানান।
ঘটনার পরপরই দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘এটি পূর্বশত্রুতার জেরে হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
১৮ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
২৮ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে