Ajker Patrika

কামরাঙ্গীরচরে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৪৯
কামরাঙ্গীরচরে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

রাজধানীর কামরাঙ্গীরচরের বুড়িগঙ্গার আদি চ্যানেলে বাঁশের তৈরি ভেলা আনতে গিয়ে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুই শিশু হলো সাইফ (৯) ও রোহান (৮)।

আজ বৃহস্পতিবার ভোরে বুড়িগঙ্গার আদি চ্যানেল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ দুটি নৌ পুলিশের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন বরিশুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. মোক্তার হোসেন।

প্রাথমিকভাবে জানা গেছে, বাঁশের তৈরি ভেলা আনতে গিয়ে ওই দুই শিশু নিখোঁজ হয়। পরে তাদের উদ্ধারে অভিযান চালানো হয়। একপর্যায়ে আদি চ্যানেল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বরিশুর নৌ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. বাবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, গতকাল দুই শিশু খেলতে বা কোনো কিছুর খোঁজে পানিতে নেমেছিল। তারা সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। নিখোঁজের এক দিন পর আজ ভোর ৫টায় তাঁদের উদ্ধার করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া নৌ পুলিশ নিয়েছে বলে জানায় পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত