
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত আফসানা আক্তার প্রিয়ার (৩০) দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেদী আশুলাই গ্রামে তাঁর লাশ পৌঁছায়। পরে রাত ৩টার দিকে দাফন সম্পন্ন হয়।
আফসানা মেদী আশুলাই গ্রামের ব্যবসায়ী আবদুল ওহাব মৃধার স্ত্রী। তাঁদের ছেলে আফসান ওহি (৯) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে তৃতীয় শ্রেণিতে পড়ে। গত সোমবার যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ছেলে অক্ষতভাবে ফিরে এলেও নিখোঁজ হন আফসানা। ওদিন ছেলেকে আনতে স্কুলে গিয়েছিলেন তিনি। নিখোঁজের চার দিন পর ডিএনএ পরীক্ষার মাধ্যমে গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়।
আফসানার পরিবারের সদস্যরা জানান, ছেলে আফসান ওহি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্র। অন্যান্য দিনের মতো সেই দুর্ঘটনার দিন দুপুরে ছেলেকে আনতে স্কুলে গিয়েছিলেন আফসানা। ছেলের ছুটির অপেক্ষায় তিনি অভিভাবকদের কক্ষে অবস্থান করছিলেন। স্কুলে ছুটির ঘণ্টা বাজলেই ছেলেকে নিয়ে বাসায় ফেরার কথা ছিল তাঁর। কিন্তু হঠাৎ বদলে গেল সবকিছু। ঠিক যেখানে তিনি বসে ছিলেন, তার খুব কাছে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। মুহূর্তেই দাউদাউ করে জ্বলে ওঠে সর্বগ্রাসী আগুন, চারপাশে ধোঁয়া আর কান্নার রোল। এ সময় অভিভাবকেরা তাঁদের সন্তানদের বাঁচাতে ছোটাছুটি করেন।
আফসানার দেবর হাসিবুল হাসান বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার পর আমরা ভাবি ও ওহিকে খোঁজাখুঁজি শুরু করি। অনেক খোঁজাখুঁজির পর ওহিকে পাওয়া যায় স্কুলের একটি কক্ষে। আল্লাহর রহমতে ওহি অক্ষত ও ভালো আছে। কিন্তু তার মাকে কোথাও পাওয়া যায়নি।’ তিনি জানান, গত মঙ্গলবার আফসানার বাবা আব্বাস উদ্দিন ও মা মিনু বেগম ঢাকার সিএমএইচে সিআইডির কাছে ডিএনএ নমুনা দিয়ে আসেন। পরে ডিএনএ পরীক্ষা করে লাশ শনাক্ত করা হয়। খবর পেয়ে গতকাল বিকেলে লাশ আনতে সিএমএইচে যান স্বজনেরা। এদিন দিবাগত রাত ৩টার দিকে গ্রামের বাড়িতে আফসানার দাফন সম্পন্ন হয়।

মেটা: অনলাইন প্ল্যাটফর্ম বাঁশেরকেল্লার বিরুদ্ধে মানহানিকর ও আপত্তিকর পোস্ট এবং মন্তব্য করার অভিযোগে সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন জামায়াতে ইসলামীর এক নেতা। আজ সোমবার চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জহিরুল কবিরের আদালতে মামলাটি করা হয়। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা জামায়াতের সহকারী
১২ মিনিট আগে
পাবনা সদর উপজেলায় ট্রান্সফরমার চুরির ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের ডিবি। তাঁদের কাছ থেকে চুরি হওয়া ট্রান্সফরমারের বিভিন্ন অংশ ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১২ মিনিট আগে
কক্সবাজারের রামুতে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার বিকেলে খুনিয়াপালং এলাকায় এ দুর্ঘটনায় আরও দুজন আহত হন। আহত ব্যক্তিদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৭ মিনিট আগে
দেশের টেকসই শিল্পায়ন ও নতুন বিনিয়োগ আকর্ষণের জন্য স্থিতিশীল আইনশৃঙ্খলার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশি-বিদেশি বিনিয়োগের প্রধান শর্তই হলো নিরাপদ ও অনুকূল পরিবেশ। আর এই নিরাপত্তা নিশ্চিত করতে সরকার শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতিতে...
২৮ মিনিট আগে