
রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, ১০ থেকে ১২ নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাসহ রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগের স্লোগানযুক্ত এক লাখ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা করেছিলেন তাঁরা।
আজ রোববার (৯ নভেম্বর) বিকেলে ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে গোয়েন্দা সূত্রের বরাতে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঢাকায় ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি ও আইনশৃঙ্খলা বিঘ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। ১০ থেকে ১২ নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাসহ রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগের স্লোগানযুক্ত এক লাখ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা করেছিলেন তাঁরা।
ডিবির নয়টি বিভাগের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। এর মধ্যে ডিবি মিরপুর বিভাগে তিনজন, রমনা বিভাগে তিনজন, সাইবার বিভাগে দুজন, মতিঝিল বিভাগে চারজন, ওয়ারী বিভাগে পাঁচজন, উত্তরা বিভাগে দুজন, তেজগাঁও বিভাগে দুজন, লালবাগ বিভাগে তিনজন ও গুলশান বিভাগে একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রূপচান ব্যাপারী, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বিজ্ঞানবিষয়ক সম্পাদক আবরার খান তাহমিদ, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রায়হান খান আজাদ, শেরেবাংলা নগর থানা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ এ বি এম নুরুল হক ওরফে ছোটন চৌধুরী, শাহবাগ থানা আওয়ামী লীগের সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য গিয়াস উদ্দিন খোকন, মিরপুর থানা আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া ও ভাষানটেক থানা যুবলীগের সদস্য সিরাজুল ইসলাম।
আরও গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদপুর শ্রমিক লীগের সাবেক সহসভাপতি জসিম ওরফে বিল্লাল, গেন্ডারিয়া মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান, শ্যামপুর যুবলীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, কুমিল্লার মেঘনা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবুল কালাম, আশুলিয়া ছাত্রলীগের সহসভাপতি শাহজালাল, রায়েরবাগ যুবলীগের সেক্রেটারি দেলোয়ার হোসেন পলাশ, শরীয়তপুরের নড়িয়া উপজেলার আওয়ামী লীগ নেতা ইউনুস সরদার, পল্টন যুবলীগের সাধারণ সম্পাদক আকবর হোসেন, একই থানার সাবেক সভাপতি আবু সাঈদ, নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য সামছুদ্দিন আহমেদ সেলিম, হবিগঞ্জের লাখাই উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন রেহান, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সহসম্পাদক মেজবাহ উদ্দিন প্রিন্স।
অন্যরা হলেন সিলেট মহানগর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মরিয়ম পারভীন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির সরকার ওরফে গলাকাটা নাছির, নেত্রকোনার পূর্বধলা শ্রমিক লীগের সদস্য আলী হোসেন, কুমিল্লার নিকলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক খন্দকার এবং বরগুনার তালতলী যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান কামাল।
রাজধানীর বিভিন্ন থানায় পৃথক অভিযান চালিয়ে এসব নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবি। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখতে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাবসংক্রান্ত বক্তব্য ঘিরে সংসদ সদস্য মুফতি আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর আবেদন করা হয়েছে। আজ সোমবার কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হৃদয় হাসান এ আবেদন করেন।
১২ মিনিট আগে
মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় দেখা যাওয়া একটি বন্যপ্রাণীকে ঘিরে ‘বাঘ’ আতঙ্ক ছড়িয়েছে। গত শনিবার রাতের মোবাইলের ফুটেজ পরীক্ষা করে জেলা বন বিভাগ জানিয়েছে, প্রাণীটি হিংস্র চিতা বাঘ নয়, বরং বিপন্ন মেছো বাঘ।
৩৬ মিনিট আগে
মৌলভীবাজারের কমলগঞ্জে চা-বাগানে একটি পাহাড়ি ছড়া থেকে মৌলচাঁন করুয়া (৩৫) নামের এক চা-শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২২ জুন) দুপুরে ফুলবাড়ি চা-বাগানের লঙ্গুরপার ব্রিজের কাছে ছড়া থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
১ ঘণ্টা আগে
বগুড়ার শাজাহানপুর উপজেলার জামালপুর এলাকায় বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে স্থানীয় বিএনপি, অঙ্গ সংগঠন ও এলাকাবাসী মানববন্ধন এবং বগুড়া-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মসূচিতে কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেয়
১ ঘণ্টা আগে