সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) বিরুদ্ধে মিথ্যা মামলা করার অভিযোগে ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে করা মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে।
আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক শেখ হাফিজুর রহমান তারিখ পিছিয়ে আগামী ১১ আগস্ট দিন ধার্য করেছেন।
আজ এই মামলার সাক্ষী ও বাদী দুর্নীতি দমন কমিশনের পরিচালক ইকবাল হোসেনকে জেরা করার জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলা বাতিলের জন্য নাজমুল হুদার আবেদনের ওপর শুনানি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মুলতবি থাকায় আজ সাক্ষ্যগ্রহণ হয়নি।
ইকবাল হোসেন এই মামলার বাদী। তাঁর জবানবন্দি গত ৯ জুন গ্রহণ করা হয়। নাজমুল হুদার পক্ষে আইনজীবী আংশিক জেরা করেন। এর আগে গত ৬ এপ্রিল নাজমুল হুদার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তারও আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাল্টা মামলায় সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদকের পরিচালক মো. বেনজীর আহম্মেদ। গত বছরের ২৪ নভেম্বর মামলাটি বিচারের জন্য বিশেষ জজ আদালতে স্থানান্তর করা হয়।
তত্ত্বাবধায়ক সরকারের আমলে নিজের বিরুদ্ধে নিষ্পত্তি হওয়া একটি মামলার রায় বদলে দেওয়া হয়েছে এবং উৎকোচ চাওয়া হয়েছে—এস কে সিনহার বিরুদ্ধে এমন অভিযোগ করে ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর শাহবাগ থানায় মামলা করেন নাজমুল হুদা।
মামলার এজাহারে সে সময় নাজমুল হুদা দাবি করেন, উচ্চ আদালতে ডিশমিশ করার পরও প্ররোচিত হয়ে মামলাটির রায় পরিবর্তন করা হয়। মামলাটি ডিশমিশ করতে ২ কোটি টাকা এবং আরও ব্যাংক গ্যারান্টির অর্ধেক অর্থাৎ ১ কোটি ২৫ লাখ টাকা উৎকোচ দাবি করেন সিনহা। তবে দেড় বছরের তদন্তে নাজমুল হুদার এই অভিযোগের কোনো প্রমাণ পায়নি দুদক।
মিথ্যা অভিযোগ করায় গত বছরের ২০ ফেব্রুয়ারি নাজমুল হুদার বিরুদ্ধে পাল্টা মামলা করেন দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। আরেক পরিচালক মো. বেনজীর আহম্মেদকে এই মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়।
দুদক আইনের ২৮-এর ২ ধারায় বলা হয়েছে, কেউ যদি মিথ্যা তথ্য দিয়ে অভিযোগ দায়ের করেন আর সেটি যদি তদন্তে বেরিয়ে আসে, তাহলে অভিযোগ দায়েরকারীর বিরুদ্ধে মামলা করা যাবে। এই মামলা ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে তেমন একটি মামলা।

লক্ষ্মীপুরের কমলনগরে একই রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিসহ তিন ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার হাজিরহাট ইউনিয়নের কালা মসজিদসংলগ্ন নিমাই চক্রবর্তী ও ব্যবসায়ী মিল্লাত হোসেনের বাড়িতে ডাকাতি করা হয়। একই রাতে উপজেলার তোরাবগঞ্জ বাজারের আক্তার এন্টারপ্রাইজ, চৌধুরী ট্রেডার্স ও নিউ
৬ মিনিট আগে
ময়মনসিংহের হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ময়মনসিংহ ইউনিট। আজ মঙ্গলবার উপজেলার ধুরাইল ইউনিয়নের গোরকপুর ও পাবিয়াজুরি এলাকায় ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবারের মাঝে এ সহায়তা দেওয়া হয়।
২৪ মিনিট আগে
চুয়াডাঙ্গা সদর উপজেলায় পাখিভ্যান ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফাহিম (৪) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির মা মোছা. শিউলিসহ চারজন আহত হয়েছেন।
২৮ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের ভুল্লী উপজেলায় ট্রাকের ধাক্কায় হাবিবা আক্তার (১৮) নামে ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় হাবিবার মা শাহিনা বেগমসহ (৩৫) আরও ১১ নারী-শিশু আহত হয়েছেন। আহতদের অবস্থাও বেশ আশঙ্কাজনক।
৩১ মিনিট আগে