
বাড়ির মালিকের টাকা নিয়ে পালিয়ে যান ব্যবস্থাপক। সেই টাকায় গ্রামে নিজেই তৈরি করেছেন বাড়ি। সেই ব্যবস্থাপককে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা-পুলিশ। তাঁর কাছ থেকে জব্দ করা হয়েছে লুটের সাড়ে ৪ লাখ টাকা।
আজ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার আসামিকে ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল সোমবার রাতে নওগাঁ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ৩ জানুয়ারি আশুলিয়ার বাড়ির মালিক রায়হান কবিরের ১০ লাখ টাকা আত্মসাৎ করে পালিয়েছিলেন তিনি।
গ্রেপ্তার আরিফুল ইসলাম রানা (২৪) নওগাঁ জেলার মান্দা থানার কয়াপাড়া গ্রামের মোকলেছুর রহমান মুকুর ছেলে। তিনি আশুলিয়ার পলাশবাড়ি স্পিকার ফার্ম এলাকায় রায়হান কবিরের বাসায় ভাড়া থাকতেন ও এই বাড়ির ব্যবস্থাপকের দায়িত্ব পালন করতেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, গত ৬ মাস ধরে ব্যবস্থাপকের দায়িত্ব পালন করে রানা বাড়ির ভাড়া সংগ্রহ করে মালিক রায়হানের কাছে বুঝিয়ে দিতেন। বিশ্বাসযোগ্যতা অর্জন করায় ব্যবস্থাপককে দিয়ে প্রায়ই ব্যাংকে টাকা জমা দেওয়াতেন রায়হান কবির। গত ৩ জানুয়ারি তাঁকে ১০ লাখ টাকা দেওয়া হয় আশুলিয়ার একটি ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য। এরপর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। ব্যাংকে খোঁজ নিয়ে জানা যায় ওই টাকা ব্যাংকেও জমা দেননি তিনি। পরে সন্দেহ হলে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী।
মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির বলেন, রানার গ্রামের বাড়িতে অভিযান চালিয়েই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ১০ লাখ টাকার মধ্যে সাড়ে ৪ লাখ টাকা উদ্ধার করা হয়েছে, বাকি টাকা দিয়ে নিজের গ্রামের বাড়িতেই ঘর নির্মাণ করেছেন রানা। তাঁকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

চট্টগ্রামে আয়োজিত জব্বারের বলীখেলায় টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে ‘হ্যাটট্রিক’ করেছেন কুমিল্লার বলী বাঘা শরীফ। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে লালদীঘি ময়দানে বলীখেলার ১১৭তম আসরের ফাইনাল ম্যাচের উত্তেজনাপূর্ণ লড়াইয়ে রাশেদ বলীকে হারিয়ে তিনি আবারও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
৩ মিনিট আগে
ভাঙনকবলিত এলাকা রক্ষায় ব্যয়ের বিষয়টি মুখ্য নয়। মূল লক্ষ্য হচ্ছে, মানুষের জীবন ও বসতি রক্ষা করা। প্রধানমন্ত্রী তারেক রহমান চান না আগামী বর্ষা মৌসুমে শরীয়তপুরের একটি ঘরও নদীগর্ভে বিলীন হোক।
১ ঘণ্টা আগে
ঝালকাঠিতে ঘর থেকে ঝুলন্ত অবস্থায় কিশোর দাস (১৬) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। শনিবার (২৫ এপ্রিল) বেলা পৌনে ৩টার দিকে ঝালকাঠি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব চাঁদকাঠি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কিশোর ওই এলাকার ভাড়াটিয়া বাসিন্দা কৃষ্ণ দাসের ছেলে।
১ ঘণ্টা আগে
পিরোজপুরের নেছারাবাদে জন্ম নিয়েছে একটি বিকলাঙ্গ শিশু। যার দুই পা নেই, এক হাত অর্ধেক। জন্মের পর শিশুটিকে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন তার বাবা। তবে স্বামীর এমন নিষ্ঠুর নির্দেশ উপেক্ষা করে সন্তানকে বুকে নিয়েই বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছেন মা লিজা আক্তার।
১ ঘণ্টা আগে