
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ সেতুসংলগ্ন সড়কে ট্রাক থেকে গ্যাসের খালি সিলিন্ডার লুট করে ডাকাতেরা। লুট হওয়া ৪৬২টি সিলিন্ডার পরে উদ্ধার করেছে পুলিশ।
শিবচর থানা পুলিশ জানায়, অভিযান চালিয়ে মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে ঢাকার আশুলিয়ার গকুলনগর এলাকার ডাকাত দলের সদস্য আতিকের বাড়ি থেকে বিপুল গ্যাসের খালি সিলিন্ডার উদ্ধার করা হয়। এগুলোর আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ টাকা।
বুধবার সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) সালাহ উদ্দীন কাদের বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে খালি ৪৬২ সিলিন্ডার নিয়ে ট্রাকযোগে মোংলা যাওয়ার পথে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ সেতুর কাছে ডাকাত দল তাদের গতিরোধ করে। পরে চালক আসলাম খান ও সহকারী রিফাতকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে সিলিন্ডার নিজেদের পিকআপে তুলে নিয়ে যায় ডাকাত দল। এ ঘটনায় শিবচর থানায় ডাকাতির মামলা হলে অভিযানে নামে পুলিশ।
পুলিশ জানায়, অভিযানের বিষয়টি টের পেয়ে ডাকাত দলের সদস্য আশুলিয়ার গকুলনগর এলাকার আতিক পরিবারসহ পালিয়ে গেছে। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে আতিকের বাসার তালা ভেঙে তল্লাশি করে ৪৬২টি সিলিন্ডার উদ্ধার করা হয়। এর মধ্যে ৫০টি সিলিন্ডার দ্বিখণ্ডিত অবস্থায় পাওয়া যায়।
সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন কাদের বলেন, ‘আমরা ডাকাতি হওয়া গ্যাসের সিলিন্ডারগুলো উদ্ধার করেছি। যার বাজারমূল্য আনুমানিক ১৩ লাখ টাকা। এ ঘটনায় ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে