
মানিকগঞ্জ পৌরসভার বেলায়েত হোসেন সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
শনিবার (২ মে) বেলা ১১টার দিকে ৩ নম্বর ওয়ার্ডের বেলায়েত হোসেন সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘এই দুর্ভোগ আর কত দিন চলবে’ ও ‘এই দুর্ভোগ থেকে আমরা মুক্তি চাই’ এমন স্লোগানে কর্মসূচিতে অংশ নেন স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধনে বক্তব্য দেন হাবিবুর হোসেন খান তারিফ, সামিউল হক সুজন, আশফাক হোসেন খান জয়সহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির প্রায় ৫০০ মিটার অংশ বেহাল অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে, বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি ও রোগীদের।
এলাকাবাসীর দাবি, দ্রুত সড়কটি সংস্কার করে ড্রেনেজ ব্যবস্থার আওতায় আনা হোক, যাতে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসন হয় এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হয়।
মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে একদল দুর্বৃত্ত টুটুল নামের এক রোগীকে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (১ মে) রাতে এই ঘটনা ঘটে।
২ মিনিট আগে
দুজনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, একটি মাইক্রোবাস, ভুয়া নম্বরপ্লেট, র্যাবের জ্যাকেট, হাতকড়া, ওয়াকিটকি, স্টিকারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া দুটি...
৬ মিনিট আগে
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আমরা চাই, আমাদের ছেলেমেয়েরা বছরজুড়ে খেলাধুলা ও পড়ালেখায় ব্যস্ত থাকবে। এর ফলে মেধা ও মননের সংস্কার হবে। ভবিষ্যৎ প্রজন্ম নতুন জাতি হিসেবে সারা বিশ্বের মানচিত্রে আমাদের তুলে ধরবে, এই বিশ্বাস আমাদের রয়েছে।’
১০ মিনিট আগে
গণভোটে জনগণের প্রত্যক্ষ রায়কে পাশ কাটিয়ে সরকার ইচ্ছাকৃতভাবে দেশকে এক গভীর রাজনৈতিক ও সাংবিধানিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। শনিবার সকাল ১০টার দিকে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে খুলনা মহানগরী জামায়াতে
১৮ মিনিট আগে