Ajker Patrika

ঢামেকের জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিনিধি
ঢামেকের জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের বিপরীত পাশ থেকে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ শনিবার বেলা ৩টার দিকে খবর পেয়ে শাহবাগ থানা-পুলিশ জরুরি বিভাগের বিপরীত পাশের সরকারি অ্যাম্বুলেন্স রাখার ছাউনির নিচ থেকে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়। 

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফ নেওয়াজ জানান, ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। পরে মরদেহ উদ্ধার করে জরুরি বিভাগের মর্গে রাখা হয়। 

এসআই আরও জানান, ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫০। ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। ধারণা করা হচ্ছে, অসুস্থতা জনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মরদেহ শনাক্তের জন্য সিআইডির ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত