
রাজধানীর গাবতলী হাট পরিদর্শনকালে বড় গরুর চাহিদা কমে যাওয়ার কথা শুনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আগে দুর্নীতির টাকায় পকেট ভরা থাকত, এখন আর সেটা নেই। তাই বড় গরু কিনতে পারছে না অনেকে। তবে সৎভাবে আয় করা মানুষদের মধ্যেও বড় গরু কেনার মতো সামর্থ্য আছে। ছোট ও মাঝারি গরুর চাহিদা এবার বেশি।’
আজ বৃহস্পতিবার দুপুরে গিয়ে গাবতলী হাটে যান স্বরাষ্ট্র উপদেষ্টা।
পশুর দাম ও চাহিদা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘গতবারের চেয়ে এবার পশুর দাম কিছুটা কম বলে মনে হচ্ছে। বাজারে পর্যাপ্ত গরু রয়েছে। যারা গরু কিনতে আগ্রহী, তারা যে কোনো সময় নিরাপদে এসে গরু কিনে নিতে পারবেন।’
এছাড়াও গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
পরিবহন ও টিকিট ভাড়া সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গাবতলীর বিভিন্ন পরিবহন কাউন্টার ঘুরে বাড়তি ভাড়ার কোনো অভিযোগ পাইনি। তবে অনেকেই টিকিট পাচ্ছেন না। বাস সংকট দেখিয়ে কেউ অতিরিক্ত ভাড়া নিচ্ছে—এমন অভিযোগ আমি পাইনি, তবে যদি থেকে থাকে, আমরা কঠোরভাবে দেখব।’

যানজট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘কল্যাণপুর থেকে গাবতলী পর্যন্ত কিছুটা যানজট আছে, তবে আমরা ব্যবস্থা নিচ্ছি। বৃষ্টি ও গাড়ির চাপের কারণে কিছুটা সমস্যা হচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে, যেকোনো সমস্যায় দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
সচেতনতার উপর গুরুত্ব দিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমরা যদি নিজেরা সচেতন থাকি, আইন মেনে চলি, তবে অনেক সমস্যা এমনিতেই সমাধান হয়ে যাবে। বিশেষ করে গাড়িতে ওঠা-নামা এবং রাস্তা পারাপারে সচেতনতা খুব জরুরি।’
একই টিকিট একাধিকবার বিক্রি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘মালিকপক্ষের প্রতিনিধি এখানে আছেন। এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
ফাঁকা ঢাকার নিরাপত্তার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মানুষ বাড়ি যাচ্ছে ঠিকই, কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন তাদের দায়িত্বের জায়গায়। সব বাহিনী সজাগ ও সক্রিয় আছে। আশা করি আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে।’

হাসপাতালের পাশে পুকুর। তবে তাতে নামার সুযোগ নেই। কারণ, এর পাশেই ফেলা মেডিকেল বর্জ্য (চিকিৎসাবর্জ্য)। আর এতে দূষিত হচ্ছে পানি। একই সঙ্গে দুর্গন্ধও ছড়াচ্ছে। এতে ভুগছে হাসপাতালের স্টাফ কোয়ার্টারসহ আশপাশের বাসিন্দারা। বর্জ্য ব্যবস্থাপনার অভাবে সৃষ্ট দূষণে স্বাস্থ্যঝুঁকিতেও রয়েছে তারা।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমকে ফটিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলের একটি মামলায় আসামি করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের মামলাটিতে তাঁকে ৩ নম্বর আসামি করা হয়।
৩ ঘণ্টা আগে
যমুনার তীরঘেঁষা চৌহালী উপজেলার চর সলিমাবাদে বিকেলের আকাশ তখন মেঘলা। সামনে যমুনা নদী। একের পর এক ঢেউয়ের শব্দ। আর নদীর কাছেই মাটির চুলায় হাঁড়ি বসিয়ে রান্নায় ব্যস্ত ৬০ বছর বয়সী সাবিয়া বেগম। নদীর দিকে তাকাতেইা তাঁর চোখে পড়ে শুধু ভয়, স্মৃতি আর হারানোর গল্প।
৩ ঘণ্টা আগে
যশোরে জেলা যুবলীগের ব্যানারে মিছিল হয়েছে। রোববার বিকেলে শহরতলী ধর্মতলা থেকে বের হওয়া এই ঝটিকা মিছিলে পুলিশ ধাওয়া দিলে তা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে মিছিলে অংশ নোওয়ার অভিযোগে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ১০ জনকে আটক করে।
৫ ঘণ্টা আগে