আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২১ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ মহড়া অনুষ্ঠিত হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মো. মোহসিনের সভাপতিত্বে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আয়োজিত এ মহড়ায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।
মহড়া পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী বলেন, ‘২ হাজার ১৫২ কোটি টাকার বাজেট পাস করা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যন্ত্রপাতি কেনার জন্য। বর্তমানে ১১টি হাই লেদার আনানো হয়েছে, যার দুটি ঢাকায়, তিনটি চট্টগ্রামে ও বাকি ছয়টি দেওয়া হবে বাকি ছয় বিভাগে। সচেতনতামূলক এই মহড়া এর আগে ঢাকার দুটি ভিন্ন প্রান্তে করার পর ঢাকা মেডিকেলে অনুষ্ঠিত হয়। এমন মহড়া আরও বিভিন্ন জায়গায় আয়োজন করার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী। এ ছাড়া আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২১ উপলক্ষে সরকার বিভিন্ন আয়োজন করবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন। মহড়ায় অংশগ্রহণকারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের অভিনন্দন জানান তিনি। বাংলাদেশের দুর্যোগ মোকাবিলায় তাঁদের অবদানকে প্রশংসনীয় বলেও উল্লেখ করেন সাবেক এই মন্ত্রী।
মহড়ায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ প্রমুখ।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে