বাউল সাধক আবুল সরকারকে গ্রেপ্তার ও তাঁর সমর্থকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। আজ রোববার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানায় সংগঠনটি।
বিবৃতিতে আবহমান বাংলার অসাম্প্রদায়িক চেতনা লালনকারী বাউলদের নির্যাতনের এমন ঘটনা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয় বলে মত দিয়েছেন উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। পাশাপাশি ধর্মান্ধ মৌলবাদীদের হুমকির মুখে নারায়ণগঞ্জ সদর উপজেলার নরসিংপুর গ্রামে লালন সাধুসঙ্গ আয়োজন সীমিত করার নিন্দাও জানান তাঁরা।
বিবৃতিতে বলা হয়, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের পতনের পর থেকে সাম্প্রদায়িক ও মৌলবাদী অপশক্তি এ দেশের অসাম্প্রদায়িক চেতনা এবং মুক্তবুদ্ধির চর্চা বন্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত। বিভিন্ন স্থানে লোকসংগীতের আসর বন্ধ করে দেওয়া, লালন উৎসবে বাধা দেওয়া, মাজারে হামলা ও অগ্নিসংযোগ করা এবং ধর্মীয় ও জাতিগতভাবে সংখ্যায় কম—এমন মানুষদের ওপর ধারাবাহিক হামলা বৈষম্যবিরোধী আন্দোলনের মূল স্পিরিটের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।
তাঁরা আরও জানান, আবহমান কাল থেকে এ ভূখণ্ডে পালা গান, জারি গানসহ নানা ধরনের গানের আসর জনপ্রিয়। এসব আসরে সৃষ্টিকর্তার নানা বিষয় নিয়ে পরস্পর তর্ক ও আলোচনা করেন বাউল ও লোকশিল্পীরা। এসব আলোচনায় মূলত ধর্মের অপব্যাখ্যাকারী ও ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে মানুষকে সচেতন করার চেষ্টা করা হয়। বাউল আবুল সরকারও দীর্ঘদিন ধরে সে কাজ করে আসছেন। এ কারণে তাঁর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তুলে তাঁকে হেনস্তা করা হচ্ছে।
উদীচী নেতাদের ভাষ্য, বিভিন্ন সময় ধর্মীয় ইস্যু তুলে লোকসংস্কৃতি চর্চায় বাধাদান ও সাম্প্রদায়িক উসকানি দেওয়ার ঘটনা ঘটছে। কিন্তু দুঃখজনকভাবে কোনো ঘটনাতেই দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি পুলিশ-প্রশাসনকে। মানুষের মতপ্রকাশ, ধর্মপালন ও শান্তি-শৃঙ্খলা নিশ্চিতে দায়িত্ব পালনে বারবারই ব্যর্থ হয়েছে তারা।
অবিলম্বে মৌলবাদী অপশক্তিকে প্রতিহত করে দেশে সংস্কৃতিচর্চার অবাধ পরিবেশ নিশ্চিতের দাবি জানান উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক।

সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টরিয়াল বডির দুই সদস্য। তাঁরা হলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. বজলুর রহমান ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. পারভীন আক্তার।
৯ মিনিট আগে
সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টাকালে ছয় দিন ভেসে থাকা রাবার বোট থেকে প্রাণে বেঁচে গ্রিস উপকূলে পৌঁছেছেন কিশোরগঞ্জের আবদুল কাদির। সাগর উপকূলের একটি আশ্রয়কেন্দ্রে ওঠেন কাদির। তিনি জেলার অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের পশ্চিম সাভিয়ানগর গ্রামের আবুল হোসেনের ছেলে।
১৩ মিনিট আগে
বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ও কড়ইবাড়িয়া ইউনিয়নের সংযোগস্থল গেন্ডামারা খালের ওপর নির্মিত লোহার ব্রিজ ভেঙে আহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছেন পাঁচ গ্রামের প্রায় ১৫ হাজার বাসিন্দা। গতকাল শনিবার এ ঘটনা ঘটার পর আজ রোববার (২৯ মার্চ) উপজেলা প্রকল্প বাস্তবায়ন....
২২ মিনিট আগে
আকর্ষণীয় অফারকে কেন্দ্র হঠাৎ অতিরিক্ত ভিড় ও বাইকারদের চাপের কারণেই ওই পরিস্থিতির সৃষ্টি হয়। আদালত যদি মনে করেন পুলিশের কোনো ভুল ছিল, তাহলে তিনি নিঃশর্ত ক্ষমা চাইছেন এবং ভবিষ্যতে আরও সতর্কভাবে দায়িত্ব পালন করবেন
২৫ মিনিট আগে