
জনগণের কাঙ্ক্ষিত আইনানুগ সেবা নিশ্চিতের মাধ্যমে তাঁদের মন জয় করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, ‘এ দেশের মানুষের জন্য ইতিবাচক কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে হবে।’
আজ রোববার (১৮ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে আয়োজিত ‘গ্র্যান্ডমাস্টার প্যারেড’-এ প্রধান অতিথির বক্তব্যে শেখ মো. সাজ্জাত আলী এসব কথা বলেন।
প্যারেড পরিদর্শনের সময় ডিএমপির কমিশনারকে সুসজ্জিত বাদক দলের সশস্ত্র সালাম দেওয়া হয়। তিনি সালাম গ্রহণ শেষে বিভিন্ন কন্টিনজেন্ট পরিদর্শন করেন। এরপর প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। এখানে শৃঙ্খলা পরিপন্থী বা আইন-বিধির বাইরে কোনো কাজ করার সুযোগ নেই। মাস্টার প্যারেডের মূল উদ্দেশ্য হচ্ছে বাহিনীর শৃঙ্খলা নিশ্চিত করা।
শেখ মো. সাজ্জাত আলী আরও বলেন, ‘সপ্তাহে এক দিন আপনারা নিজেদের কর্মস্থল পরিষ্কার রাখবেন। পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে জনসেবামূলক কাজ করতে হবে এবং যেকোনো পরিস্থিতি দৃঢ় মনোবল নিয়ে মোকাবিলা করতে হবে। নিরপেক্ষ থেকে নিজেদের সম্পূর্ণভাবে জনসেবায় নিয়োজিত রাখার আহ্বান জানাচ্ছি।’
ডিএমপিকে আরও আধুনিক, গতিশীল ও জন-আস্থার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান কমিশনার।
অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলীসহ ডিএমপির যুগ্ম ও উপপুলিশ কমিশনারেরা, থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ময়মনসিংহের আনন্দমোহন সরকারি কলেজে নির্মাণাধীন লাইব্রেরি-কাম-অডিটোরিয়াম ভবনের কাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারকে তুলে নিয়ে প্রায় দুই ঘণ্টা আটকে রেখে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ঘটনার পর দুই দিন নির্মাণকাজ বন্ধ ছিল। এখনো নিরাপত্তাহীনতায় রয়েছেন কর্মকর্তা-কর্মচ
১৯ মিনিট আগে
শিশুটি স্থানীয় একটি কওমি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। গতকাল বুধবার বিকেলে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পর সে ফুটবল খেলতে রাস্তায় বের হয়। এ সময় অটোভ্যানচালক হাবিল তাকে বেড়ানোর কথা বলে ভ্যানে তুলে নির্জন স্থানে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়।
২৪ মিনিট আগে
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে দুই শিক্ষকের ধস্তাধস্তি ও মারামারির ঘটনায় বিভাগীয় মামলা হয়েছে। একই সঙ্গে তাঁদের অন্যত্র বদলির সুপারিশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা...
২৬ মিনিট আগে
ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর এলাকায় নিজ বাড়ি থেকে দেড় কেজি গাঁজাসহ শিল্পী বেগমকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা-পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগে ২০টি মামলা ছিল বলে জানিয়েছে পুলিশ। নতুন মামলায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
২৮ মিনিট আগে