রাজধানীর চকবাজারের হত-দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।
আজ শনিবার চকবাজারের ২৭,২৮, ২৯,৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডের দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি শারফুদ্দিন আহমেদ সেন্টু, দক্ষিণ আওয়ামী লীগের সদস্য জসিম উদ্দিন খান আজম, ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ড. ওমর বিন আজিজ তামিম, বিএমএ’র কার্যকরী পরিষদের সদস্য ডা. মো. জাবেদসহ আরও অনেকে।

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াসসহ চারজনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
৪ মিনিট আগে
চট্টগ্রামে সরকারি গম অবৈধভাবে মজুতের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির গুদামে মজুত করা ১২০ টন সরকারি গম জব্দ করা হয়েছে।
৬ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর, বসিলা ও গাবতলীমুখী কয়েকটি সড়কে অবরোধ কর্মসূচি পালন করেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা। এ সময় গাড়ি ডাম্পিং বন্ধ ও নির্ধারিত সড়কে চলাচলের অনুমতিসহ বিভিন্ন দাবি জানান তাঁরা।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুতায়িত হয়ে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। এ সময় সন্তানদের বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আহত হয়েছেন তাদের মা। আজ রোববার সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে