নৌকা প্রতীকের সমর্থককে মারধরের মামলায় গ্রেপ্তার ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক নাজমুল হোসেন জামিনে মুক্ত হয়েছেন। আজ বুধবার সকালে পুলিশ তাকে ৩ নম্বর আমলি আদালতের বিচারক নাসিম মাহমুদ নাজমুলের আদালতে হাজির করলে বিকেলেই জামিন পান এই ছাত্রলীগ নেতা। এর আগে গতকাল মঙ্গলবার তাকে সালথা থানা-পুলিশ গ্রেপ্তার করে।
ফরিদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের পুলিশের জিআরও শ্যামল কুমার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মারামারি মামলায় হুকুমের আসামি হলেও তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো আলামত না থাকায় পুলিশ রিপোর্ট পর্যন্ত আদালত তার জামিন মঞ্জুর করেছেন।’
ছাত্রলীগ নেতা নাজমুল হোসেন সালথার মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফছার উদ্দিন মাতুব্বরের ছেলে। তিনি ওই মামলার এজাহারভুক্ত আসামি।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে