নরসিংদীর রায়পুরায় শীলা আক্তার (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ৭টায় পৌরসভার পূর্বপাড়া থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্বজনদের অভিযোগ, শীলা আক্তারকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখেন তাঁর স্বামী আর স্বজনেরা।
স্থানীয় সূত্রে জানা যায়, শীলা আক্তার পলাশতলী ইউনিয়নের উত্তর কুনাপাড়া গ্রামের শহিদ মিয়ার মেয়ে এবং পৌরসভার পূর্বপাড়া এলাকার রবিন মিয়ার স্ত্রী। ঘটনার পর থেকে রবিন মিয়া ও তাঁর স্বজনেরা পলাতক রয়েছেন।
নিহতের স্বজনেরা জানান, আনুমানিক ১০ বছর আগে পারিবারিকভাবে রবিনের সঙ্গে শীলার বিয়ে হয়। তাঁদের সংসারে ৭ ও ৫ বছরের দুটো মেয়েসন্তান আছে। নিহতের স্বামী প্রায়ই শিলাকে নানাবিধ নির্যাতন করতেন। কিছুদিন আগে শীলা বাবার বাড়ি চলে যান। পরে স্বামী আর স্বজনেরা শিলাকে প্রতিশ্রুতি দিয়ে গত শনিবার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে নিয়ে আসেন। আজ বুধবার সকালে স্থানীয়রা ঘরে শিলার ওড়নায় প্যাঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা স্বজনদের খবর দেন। স্বজনেরা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠায়।
নিহতের স্বজন নাজমুল বলেন, ‘১০ বছর আগে রবিনের সঙ্গে শীলার বিয়ে হয়। স্বামী প্রায়ই শীলাকে টাকার জন্য নির্যাতন করতেন। শিলা সন্তানদের কথা চিন্তা করে মুখ বুঝে অত্যাচার সহ্য করে সংসার চালিয়ে আসছিলেন। পরিবারের পক্ষ থেকে এ ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে বিচারের দাবি জানাচ্ছি।’
নিহতের মা জানান, ‘আমার মেয়েকে টাকার জন্য প্রায়ই চাপ দিত। মেয়ের সুখের কথা চিন্তা করে মাঝেমধ্যে টাকা দিয়েছি। আজ স্বামী ও তার স্বজনেরা আমার মেয়েকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে। মেয়ে হত্যার বিচারের দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে রায়পুরা থানার উপপরিদর্শক মো. রাকিবুল ইসলাম রকিব জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত নারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের পর তাঁর মৃত্যুর কারণ জানা যাবে।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৯ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে