ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার কোটা সংস্কারের এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনার পর থেকে আতঙ্কে হল ছাড়ছেন শিক্ষার্থীরা। যদিও বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক জরুরি সভা শেষে শিক্ষার্থীদের হলে নিরাপদ অবস্থান করতে বলাসহ পাঁচ নির্দেশনা দেওয়া হয়। তার পরও হলকে পর্যাপ্ত নিরাপদ মনে করছেন না শিক্ষার্থীরা।
গতকাল রাত ১০টার পর থেকে আজ দুপুর ২টা পর্যন্ত হল ছেড়ে বাড়িতে বা নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া এ রকম ২০ শিক্ষার্থীর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এই প্রতিবেদকের। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, ‘আমি হল থেকে চলে যাচ্ছি। কারণ, হলকে নিরাপদ মনে করছি না। হলে ছাত্রলীগের অধীনে থেকে শিক্ষার্থীদের বিরুদ্ধে কাজ করতে হবে।’
মাস্টারদা সূর্যসেন হল থেকে লক্ষ্মীপুরে নিজ গ্রামে চলে গেছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থী। নাম প্রকাশ না করার শর্তে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল থেকে বাড়ি থেকে ফোন দিচ্ছে, চলে যেতে বলছে। আজ চলে যাচ্ছি।’
আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে হল চত্বরে কথা হয় বিজয় একাত্তরের এক শিক্ষার্থীর সঙ্গে। এ সময় তাঁর কাঁধে ছিল ব্যাগ। জিজ্ঞেস করলে জানান, ‘চলে যাচ্ছি। আর হলে থাকব না কি না, জানি না।’ নাম-পরিচয় জানতে চাইলে বলতে অস্বীকৃতি জানান এই শিক্ষার্থী।
শামসুন নাহার হলের ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এত দিন আন্দোলনে থাকলেও গতকাল মেয়েদের ওপর হামলা দেখে আমার মধ্যে অনেক আতঙ্ক কাজ করছে। তা ছাড়া আমার ফ্যামিলি থেকে প্রেশার দিচ্ছে বাসায় চলে যেতে। তাই আজকে বাসায় চলে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ফিরে আসব।’
কবি সুফিয়া কামাল হল ও সমাজবিজ্ঞান বিভাগের এক নারী শিক্ষার্থী বলেন, ‘বাড়ি আমার চাঁদপুর। সকাল থেকে আব্বা-আম্মা ফোন দিয়েই যাচ্ছে। দুপুরে আমি না গেলে তারা খাওয়াদাওয়া বন্ধ করে দেবে বলেছে। তাই আমি চলে যাচ্ছি।’
শিক্ষার্থীরা আতঙ্কে হল ছাড়ার বিষয়ে জানতে চাইলে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইকবাল রউফ মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘কেউ যদি হল ছেড়ে চলে যায়, এটা তার বিষয়। তবে আমরা নিরাপত্তার জন্য শিক্ষার্থীদের রাতে হলে অবস্থানের কথা বলেছি।’ নিরাপত্তার শঙ্কায় নয়, বরং ক্লাস-পরীক্ষা না থাকায় হল ছেড়ে বাড়ি যাচ্ছেন বলে মন্তব্য করেন ইকবাল রউফ।

গত ২৩ এপ্রিল শাহবাগ থানার ভেতরে জুলাই ঐক্যের সংগঠক ও ডাকসু সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং এবি জুবায়েরসহ সাধারণ শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর ছাত্রদলের নামধারী সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা চালিয়েছে...
১৭ মিনিট আগে
মুন্সিগঞ্জের লৌহজংয়ে ধর্ষকের পক্ষ নিয়ে গোপন সালিসে মীমাংসার চেষ্টা করায় ইউপি সদস্য মহিউদ্দিন হিরণ ওরফে হিরণ দোকানদারের বিচার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলার কলমা লক্ষ্মীকান্ত উচ্চবিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা কলেজ সড়কে এ মানববন্ধন করে। এতে ধর্ষক আল মামুন
২৩ মিনিট আগে
নোয়াখালী পৌরসভার মহব্বতপুর এলাকায় অভিযান চালিয়ে তিন জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সামগ্রী ও নগদ ৬২ হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়। আজ রোববার দুপুরে কালিতারা বাজারের একটি মাছ বিক্রির ঘর থেকে তাঁদের আটক করা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর কামরাঙ্গীচরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে সায়েদ আহমেদ নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪। আজ রোববার বিচারক মুন্সী মশিউর রহমান এই রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে