সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলামকে সুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার পুলিশের একটি প্রিজন ভ্যানে যাত্রাবাড়ী থানা–পুলিশ তাঁকে ঢামেক হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসা শেষে আবার তাঁকে নিয়ে যাওয়া হয়।
বিকেল পৌনে ৫টার দিকে পুলিশের একটি প্রিজন ভ্যানে করে নুরুল ইসলাম সুজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হয়।
হাসপাতালের থেকে একটি সূত্র জানায়, পুলিশ পাহারায় সাবেক রেলমন্ত্রী সুজনের মাথায় হেলমেট পরা অবস্থায় ছিলেন। হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সার্ভিস সেন্টারে পুলিশ পাহারায় চিকিৎসা নিয়ে পৌনে ৬টার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সাবেক রেলমন্ত্রীকে শ্বাসকষ্ট জনিত কারণে যাত্রাবাড়ী থানার পুলিশ সদস্যরা হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে আবার তাঁকে নিয়ে যায়।
জানা যায়, গ্রেপ্তার নুরুল ইসলাম সুজন যাত্রাবাড়ী থানার মামলায় আজ ৫ দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পরে যাত্রাবাড়ী থানা থেকে ২২ জন পুলিশ সদস্যের নিরাপত্তা প্রহরায় আজ দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে যাত্রাবাড়ী থানার উদ্দেশে নিয়ে যায়।

মেসার্স মাসুদ হাসান ফিলিং স্টেশনের সামনে থেকে এ অবরোধ শুরু হয়। এ সময় প্রায় ৪০ জন বাইকার ছিলেন। পরে উত্তরা পূর্ব থানা–পুলিশ, ট্রাফিক পুলিশ ও গোয়েন্দা সংস্থার...
১ ঘণ্টা আগে
খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি সাধারণ সম্পাদকসহ ১৪টি পদে নিরঙ্কুশ বিজয়ের অর্জন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোল্লা মোহাম্মদ মাসুম রশিদ ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোল্লা মশিউর রহমান নান্নু...
২ ঘণ্টা আগে
আট মাসের শিশু জান্নাতুল মাওয়া হামে আক্রান্ত। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চার দিন অপেক্ষার পর সে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বেড পায়। কিছুটা সুস্থ হলে এক দিন পরই তাকে সাধারণ ওয়ার্ডে দেওয়া হয়। কিন্তু এখন শিশুটির ভীষণ শ্বাসকষ্ট। চিকিৎসক আবার আইসিইউতে নিতে বলেছেন।
২ ঘণ্টা আগে
জমি নিয়ে বিরোধে ঢাকার কেরানীগঞ্জে কৃষক দল নেতা ও তাঁর ছেলেদের বিরুদ্ধে এক পুলিশ সদস্যের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ ভাঙচুর চালানো হয়।
৩ ঘণ্টা আগে