ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আগামী এক বছরের জন্য নেতা নির্বাচনের জন্য ভোট দেন আইনজীবীরা। তবে ২০ হাজার ৭২৭ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন মাত্র ২ হাজার ৭৫৯ জন।
এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান ও রায়হান মোর্শেদ। তারা জানান, প্রথম দিনের ভোটগ্রহণ শেষ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।
ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ কার্যকরী কমিটির নির্বাচনে প্রথম দিনে খুবই কমসংখ্যক ভোটার ভোট দিয়েছেন। বৈরী আবহাওয়া ও একটি পক্ষ নির্বাচন না করায় ভোটারের উপস্থিতি কম ছিল বলে ধারণা করছেন আইনজীবীরা।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সিনিয়র অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন। তিনি আজকের পত্রিকাকে বলেছেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে। আইনজীবীরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩টি পদের প্রতিনিধি নির্বাচন করবেন।
তিনি আরও বলেন, তবে এবারের নির্বাচনে আলোচিত দিক হলো আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা কোনো প্যানেল দিতে পারেননি। আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে দুই দশকেরও বেশি সময় ধরে একই প্যানেলে নির্বাচন করা বিএনপি ও জামায়াত পৃথক প্যানেল দিয়ে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এবারের আইনজীবী নেতা নির্বাচনে বিএনপি ও গণ অধিকার পরিষদ সমর্থিত আইনজীবীরা লড়ছেন ‘নীল প্যানেলে’ (বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল)। অন্যদিকে, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত আইনজীবীরা ঐক্যবদ্ধ হয়েছেন ‘সবুজ প্যানেলে’ (আইনজীবী ঐক্য পরিষদ)। প্রতিটি প্যানেল থেকে ২৩ জন করে মোট ৪৬ জন এবং স্বতন্ত্র ৮ জনসহ মোট ৫৪ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে অংশ নিচ্ছেন।
অনুকূল পরিবেশ না থাকায় এবার আওয়ামী লীগ সমর্থিত ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’ (সাদা প্যানেল) নির্বাচনে অংশ নিচ্ছে না। কিছু আওয়ামীপন্থী আইনজীবী স্বতন্ত্র হিসেবে লড়তে চাইলেও ‘অনুমতি’ না মেলায় তারা অংশ নিতে পারছেন না বলে অভিযোগ রয়েছে।
২০২৪ সালের ৫ আগস্টের পর অনুষ্ঠিতব্য ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে সুষ্ঠু ভোট ও বিজয়ের প্রত্যাশা করছে বিএনপিপন্থী নীল প্যানেল ও জামায়াত সমর্থিত সবুজ প্যানেল।
এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে মোহাম্মদ ইউনুস আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে বলাই চন্দ্র দেব ও মোহাম্মদ শহিদুল্লাহসহ ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঢাকার আশুলিয়ায় দুই দিনের ব্যবধানে পৃথক দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ধারাবাহিক এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সর্বশেষ ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে আশুলিয়া ইউনিয়নের আউকপাড়া গ্রামে। এর আগে গত রোববার গভীর রাতে পাথালিয়া ইউনিয়নে এক সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা
২১ মিনিট আগে
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে একটি বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার পৌর এলাকার অ্যালাইড আবাসিক স্কুল অ্যান্ড কলেজে এই ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে
নতুন আইনের কিছু ধারা শ্রমিকদের সংগঠিত হওয়ার স্বাধীনতা এবং যৌথ দর-কষাকষির (সিবিএ) অধিকারকে সীমিত করতে পারে। বিশেষ করে, একটি প্রতিষ্ঠানে ইউনিয়নের সংখ্যা সর্বোচ্চ তিনটিতে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত শ্রমিক প্রতিনিধিত্ব সংকুচিত করবে বলে আশঙ্কা করা হচ্ছে।
৪৪ মিনিট আগে
নীলফামারীর উত্তরা ইপিজেডের অন্যতম প্রতিষ্ঠান ম্যাজেন (বিডি) ইন্ডাস্ট্রিজ লিমিটেড অনির্দিষ্টকালের জন্য ‘লে-অফ’ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কাঁচামালের সংকট এবং আন্তর্জাতিক বাজারে ক্রেতাদের ক্রয় আদেশ (অর্ডার) কমে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়ার কথা বুধবার (২৯ এপ্রিল) বিকেলে এক নোটিশের মাধ্যমে জানানো হয়।
১ ঘণ্টা আগে