জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৯ মার্চ বিদ্যাসভা স্কুল কর্তৃক আয়োজিত হল বিশেষ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস বাউনিয়াতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
তাদের পরিবেশনায় ছিল নাচ, গান, যেমন খুশি তেমন সাজো এবং বাঙালি সংস্কৃতির বিভিন্ন উপাদান নিয়ে একটি ভিন্নধর্মী র্যাম্প শো । প্রেমা অনন্যার উপস্থাপনায় ম্যাজিক শো শিশুদের মধ্যে এক অন্যরকম আনন্দের আবহ তৈরি করে। অনুষ্ঠানের সার্বিক সহায়তায় ছিলেন-100 club (We All Together) , জাগতিক প্রকাশন, আস্ক ক্রিয়েশন, রমো গ্রুপ এবং টইটম্বুর। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিলেন টইটম্বুর ও তদন্ত চিত্র।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন টইটুম্বুরের প্রতিনিধি ও চাইল্ড আর্ট অ্যাকটিভিস্ট মাইদুল রুবেল। এছাড়াও অভিভাবক, প্রতিবেশী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান মাইদুল রুবেল বলেন, একটি ক্ষুদ্র পরিসরে এত বিশাল আনন্দের সঞ্চার করা যায় , সেটা আজকে বিদ্যাসভা প্রমাণ করল। উই ফর এ বেটার ওয়ার্ল্ড এর উদ্যোগে গঠিত বিদ্যাসভা স্কুল সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও আলোকিত মানুষ গড়ার কাজে নিয়োজিত।

সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহাগ মিয়া (২৬) নামের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী সুমন মিয়া (৩০) আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের মৌলভীর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে...
৪ মিনিট আগে
ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ভূমি অফিস পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিত পাননি। তাঁরা কর্মস্থলে উপস্থিত না থাকলেও ৩১ আগস্টের হাজিরা খাতায় আগের দিনের তারিখে স্বাক্ষর করে গেছেন।
৬ মিনিট আগে
দেশের বিভিন্ন সীমান্তপথ দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের পর এসব বাংলাদেশি ভারতীয় পুলিশের হাতে আটক হন। পরে আইনি জটিলতার কারণে তাদের তামিলনাড়ুর বিভিন্ন হোমে রাখা হয়। সেখানে কেউ নয় মাস, আবার কেউ দুই বছর পর্যন্ত অবস্থান করেন। পরবর্তী সময়ে বাংলাদেশ ও ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল...
১০ মিনিট আগে
চট্টগ্রাম নগরের জালালাবাদ আবাসিক এলাকায় একটি ভবনে অভিযান চালিয়ে মোবাইল ফোনসহ ১৭০টি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করেছে পুলিশ। এ সময় সন্দেহভাজন ৭০ বিদেশি নাগরিককে আটক করা হয়।
২৭ মিনিট আগে