ঢাকার দোহার উপজেলায় ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে কে এম আরিফ (৩৫) নামের এক এনজিওকর্মী নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা-দোহার আঞ্চলিক সড়ক এ দুর্ঘটনায় ঘটে।
নিহত আরিফ নেত্রকোনা সদরের মুনায় আকবর খানের ছেলে। তিনি শক্তি ফাউন্ডেশনের ইউসুফপুর শাখার এসএমই অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় লোকজন ও পুলিশ জানান, আজ সকালে দোহার বাজার এলাকা থেকে জয়পাড়া যাওয়ার পথে দোহার ফায়ার সার্ভিসের অফিসের সামনে আসলে একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ দোহার থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
দোহার থানার উপপরিদর্শক (এসআই) মো. হাচান জানান, মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। তার পরিবারের সদস্যরা আসলে পরবর্তী আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে।

গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩০ মিনিট আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
১ ঘণ্টা আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে