
ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। সড়কে বঙ্গবন্ধু সেতুর ওপর থেকে রাবনা বাইপাস পর্যন্ত ২০ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।
গতকাল বুধবার দিবাগত রাতে সড়কের আনালিয়া বাড়ি ও হাতিয়া এলাকায় যানবাহন বিকল হওয়া এবং গাড়ির চাপ বেড়ে যাওয়ায় এই যানজটের সৃষ্টি হয়। যানজটে চরম ভোগান্তি পোহাচ্ছে যাত্রী ও চালকেরা। গরু নিয়ে বেকায়দায় পড়েছেন ব্যবসায়ীরা।
সিরাজগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়া গরু ব্যবসায়ী বাবু বলেন, ‘রাত ৩টায় রওনা দিয়েছি। এখন পর্যন্ত গন্তব্যে যেতে পারলাম না। গরু বিক্রি করতে না পারলে বিশাল ক্ষতির সম্মুখীন হতে হবে।’
মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকচালক নজরুল ইসলাম বলেন, ‘দিনাজপুর থেকে গতকাল দুপুরের পর রওনা দিয়েছি। কড্ডার মোড় থেকে যানজটে পড়েছি। গরমে প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে।’
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সড়কের হাতিয়া ও আনালিয়া বাড়ি এলাকায় গাড়ি বিকল হওয়ায় যানজটের সৃষ্টি হয়। গাড়ি সরিয়ে নেওয়ার পর যান চলাচল শুরু হয়েছে।’ যান চলাচল স্বাভাবিক রাখতে সড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৯ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে