
রাজধানীর পোস্তগোলা এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় চাঁদা আদায় ও চালকদের মারধরের অভিযোগে কেরানীগঞ্জে ধর্মঘট পালন করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। আজ শনিবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় ধর্মঘট পালন করেন কেরানীগঞ্জ থেকে পোস্তগোলাগামী অটোরিকশার চালকেরা। এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রীরা।
ওই রুটে চলাচলকারী অটোরিকশার চালক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘সিটি করপোরেশনের ইজারাদার পরিচয় দিয়ে আরিফের লোকজন ১০ টাকার স্লিপ দিয়ে ৪০ টাকা নিচ্ছে। এমনকি তাদের চাহিদামতো টাকা দিতে না পারলে আমাদের মারধর করে। তাদের অস্ত্রধারী বাহিনী রয়েছে।’
অটোরিকশার চালকেরা অভিযোগ করে বলেন, পোস্তগোলা এলাকায় অটোরিকশা নিয়ে গেলেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০ টাকার একটি স্লিপ দিয়ে ৪০ টাকা আদায় করছে একটি চক্র। তাদের চাহিদামতো টাকা না দিলেই চালকদের মারধর করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ইজারাদার মো. আরিফ বলেন, ‘আমি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে এই স্ট্যান্ড ইজারা নিয়েছি। ইজারার শর্ত অনুযায়ী প্রতি ট্রিপে ১০ টাকা নেওয়ার কথা ছিল। এদিকে একজন অটোরিকশার চালক দিনে ২০টির বেশি ট্রিপ দেন। ফলে তাঁদের ১০ টাকা হারে ধরলে ২০০ টাকারও বেশি হয়। যা অটোরিকশার চালকদের জন্য বোঝা হয়ে যায়। তাই অটোরিকশার মালিক ও চালকদের সঙ্গে বসে দিনে ৪০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে।
চালকদের মারধরের বিষয়ে আরিফ বলেন, এ বিষয়ে ব্যবস্থা দেওয়া হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ড কমিশনার হাজি মো. মাসুদ বলেন, ‘ঘটনা শুনে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। অটোরিকশার চালকদের সঙ্গে কথা বলেছি। ইজারাদার কর্তৃপক্ষের কিছুটা গাফিলতি রয়েছে। বিষয়টি নিয়ে মেয়র মহোদয়ের সঙ্গে আলোচনা করব। আশা করি, তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘অটোরিকশার চালকদের দাবির বিষয়টি ডিএমপি এলাকার। এখানে আমাদের কিছু করার নেই। তবে তাঁদের শান্তিপূর্ণ আন্দোলনে আমরা সহযোগিতা করছি।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৪ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে