রাজধানীর কদমতলির শ্যামপুরে একটি বাসায় এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে দাবি করেছে তার পরিবার। ওই স্কুলছাত্রীর নাম সাজিদা নুর (১৪)। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে কদমতলির পূর্ব শ্যামপুরে বাসায় ঘটনাটি ঘটে। পরিবারের লোকজন সাজিদাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকেল ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
সাজিদার বাবা মো. সালাউদ্দিন জানান, তাঁদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায়। বর্তমানে কদমতলির পূর্ব শ্যামপুর তিনতলা বাসার তৃতীয় তলায় ভাড়া থাকেন তাঁরা। সাজিদা শ্যামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ত। এক ভাই এক বোনের মধ্যে সাজিদা ছিল বড়।
মো. সালাউদ্দিন আরও বলেন, বিদ্যালয়ে ক্লাশপরীক্ষা হচ্ছে সাজিদার। সকালে পরীক্ষা দিতে স্কুলে যায় সে। স্কুল থেকে সময় মতো বাসায় না ফিরে দেরি করে বাসায় ফেরে সে। বাসায় আসার পর সাজিদাকে বকাঝকা করেন মা মনোয়ারা বেগম। দুপুরে খাওয়া–দাওয়া করে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় সাজিদা। অনেক সময় পার হয়ে গেলে তাঁদের সন্দেহ হয়। পরে সাজিদাকে ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখতে পান সাজিদা ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলে রয়েছে। পরে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে আসলে সে মারা যায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৪ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে