রাজধানীর সিদ্দিক বাজারে ভয়াবহ বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় দায়িত্বে অবহেলার মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ২০ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দা এই তারিখ ধার্য করেন।
আজ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মজিবুর রহমান প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন।
রাজধানীর সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটির নাম কুইন টাওয়ার। গত ৭ মার্চ বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে সিদ্দিক বাজারের নর্থসাউথ রোডে সাত তলা ওই ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়।
বিস্ফোরণে ভবনটির তিনতলা পর্যন্ত পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়। সেখানে স্যানিটারি ও গৃহস্থালি সামগ্রীর বেশ কয়েকটি দোকান ছিল। বিস্ফোরণে ভবনটির দেয়াল ভেঙে যাওয়ার পাশাপাশি ভেতরের জিনিসপত্র ছিটকে বাইরে পড়ে যায়। ভবনের উল্টো দিকে দাঁড়িয়ে থাকা একটি বাসও ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের কয়েকটি ভবনও।
এ ঘটনায় একদিন পর পুলিশের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়। পরে দায়িত্বে অবহেলার জন্য সাধারণ মানুষের মৃত্যুর ঘটনায় বংশাল থানায় নিয়মিত মামলা করে পুলিশ।
মামলায় বলা হয়, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি যথাযথ নিয়ম মেনে (বিল্ডিং কোড) নির্মাণ করা হয়নি। ভবনটিতে আন্ডারগ্রাউন্ড/বেসমেন্ট তৈরির অনুমোদন ছিল না। অবৈধভাবে নির্মিত এই বেসমেন্টে বাণিজ্যিক কাজে ব্যবহারের কোনো অনুমতি ছিল না। সেখানে নির্মাণ সামগ্রী মজুত ও বিক্রয় কাজে ব্যবহার করা হতো। বাণিজ্যিকভাবে গ্যাস সরবরাহ নিয়ে কুইন্স ক্যাফে নামে রান্নাঘর করা হয়েছিল। অথচ গ্যাস লিকেজ সমস্যা ও পয়োবর্জ্যে সৃষ্ট গ্যাস নিষ্কাশনের ব্যবস্থা ছিল না। ভবন মালিক ও ব্যবহারকারীরা অর্থের লোভে অবৈধভাবে বেসমেন্ট ও আন্ডারগ্রাউন্ড ব্যবহার করে আসছিলেন। এইরূপ অপরাধজনক কাজের জন্য এতগুলো প্রাণহানি ও মালামাল ধ্বংস হয়েছে।
ঘটনার পরে ভবনের দুই মালিক ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান এবং ভবনের বেসমেন্টের স্যানিটারি ব্যবসায়ী মিন্টুকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ওয়াহিদুর ও মতিউর সম্পর্কে আপন দুই ভাই।
আরও পড়ুন:

সাংবাদিক পরিচয় দিয়ে জনসমক্ষে ‘ভাই’ বলায় চটে গেলেন কুড়িগ্রাম সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম। রোববার (৫ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের সাহা ফিলিং স্টেশনে দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি সাংবাদিক জুয়েল রানার সঙ্গে তিনি এমন আচরণ করেন।
২ ঘণ্টা আগে
মানিকগঞ্জে বজলুর রহমান খান রাবিল হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বন্ধু একাদশ। আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জে এই কর্মসূচি পালন করা হয়।
২ ঘণ্টা আগে
মানিকগঞ্জের ঘিওরে অবৈধভাবে পরিচালিত একটি ব্যাটারি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার হেলিপ্যাড-সংলগ্ন এলাকায় অবস্থিত আল মুমিন ব্যাটারি কারখানায় এই অভিযান চালানো হয়। অভিযানে কারখানাটিকে দেড় লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর কদমতলীতে মো. শাহিন ব্যাপারী (২৭) হত্যা মামলার অন্যতম আসামি শাওন ওরফে চাপাতি শাওনকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি...
২ ঘণ্টা আগে