
রাজধানীর সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন খলিলুর রহমান হাসান (৩২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২৫।
আজ রোববার সকাল ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন খলিলুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ‘হাসানের শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ছাড়া তাঁর মাথায় গুরুতর আঘাতও ছিল। আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তাঁর মৃত্যু হয়েছে।’
মৃত হাসানের ছোট ভাই রাহাতুল ইসলাম জানান, তাঁদের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামে। বাবার নাম আবু আহমেদ সিদ্দিক। দুই ছেলে ও এক মেয়ের বাবা হাসান। বর্তমানে সিদ্দিক বাজার এলাকায় থাকতেন হাসান। ফুটপাতে ব্যাগ বিক্রি করতেন। ঘটনার সময় সিদ্দিক বাজারের রাস্তায় বসে ব্যাগ বিক্রি করছিলেন। তখন বিস্ফোরণে তিনি গুরুতর আহত ও দগ্ধ হন।

জুলাই আন্দোলন চলাকালে ঢাকার মিরপুর-১০ গোলচত্বর এলাকায় দশম শ্রেণির শিক্ষার্থী মাহফুজুর রহমান নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
২ মিনিট আগে
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর সপ্তম দিনে চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে ২১ জেলেকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। জব্দ করা হয়েছে ১০ মণ ইলিশ, ১২ হাজার মিটার কারেন্ট জাল ও ৬টি ইঞ্জিনচালিত নৌকা। করা হয়েছে ৬টি মামলা।
৪ মিনিট আগে
ভোলা সরকারি কলেজ ক্যাম্পাসে আজ নবীনবরণ হওয়ার কথা, কিন্তু এই প্রোগ্রামকে বানচাল করার জন্য ছাত্রদল যা যা করা দরকার, সব করেছে। তবে এসব করে ছাত্রদল শিক্ষার্থীদের কাছে বিচ্ছিন্ন সংগঠনে পরিণত হয়েছে।
৭ মিনিট আগে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে টানা আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
৮ মিনিট আগে