Ajker Patrika

উত্তরায় মায়ের মৃত্যুর দুই দিন পর আ. লীগ নেতার মৃত্যু

উত্তরা বিমানবন্দর প্রতিবেদক
উত্তরায় মায়ের মৃত্যুর দুই দিন পর আ. লীগ নেতার মৃত্যু

রাজধানীর উত্তরায় মায়ের মৃত্যুর দুই দিন পর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এস এম সামসুর রহমান শিমুল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) সমন্বয় কমিটির আহ্বায়ক ছিলেন।

সোমবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে বাদ যোহর উত্তরার ৭ নম্বর সেক্টর জামে মসজিদে জানাজা শেষে উত্তরা ৪ নম্বর সেক্টরের কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

চিকিৎসকেরা জানান, গত ১৭ জুলাই থেকেই করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি। সম্প্রতি তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। তাঁর হার্টে রিং প্রতিস্থাপন করা হয়েছিল। ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছিলেন। কিন্তু গত রাতে পুনরায় তাঁর হার্ট অ্যাটাক হলে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে ভোর রাতে তিনি মারা যান। 

পরিবার সূত্র জানা যায়, এর আগে গত শনিবার (২৪ জুলাই) ভোরে তাঁর মা ও উত্তরা পশ্চিম থানা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সুফিয়া খাতুনও করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত