
রাজধানীর মোহাম্মদপুরে মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি কাঁচাবাজার কমিটির সভাপতি ও তাঁর ভাইকে গুলি করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে শিয়া মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। বাজার কমিটির নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশের ধারণা।
গুরুতর আহত অবস্থায় বাজার কমিটির সভাপতি আবুল হোসেন (৫০) ও তাঁর ছোট ভাই মাহবুবকে (৪২) সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, একটি মোটরসাইকেলে করে তিনজন বাজারে ঢুকে সমিতির সভাপতি আবুল হোসেনের অফিসে যায়। সেখানে আলাপ-আলোচনা শেষে তিনজন বের হয়ে যাওয়ার সময় সভাপতি আবুল হোসেন চিৎকার শুরু করেন। তখন বাজারের লোকজন ওই তিন ব্যক্তিকে ঘিরে ধরলে একপর্যায়ে সবার সামনেই সভাপতি আবুল হোসেনের পায়ে দুটি এবং তাঁর ভাই মাহবুবের পিঠে একটি গুলি করে। পরে আরও দুটি ফাঁকা গুলি করে মোটরসাইকেল রেখেই দৌড়ে পালিয়ে যায় তারা।
ওসি জানান, এ ঘটনায় ওই বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গুলির ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৩ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে