চিত্রনায়িকা পরীমণি, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা, ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরসহ আটজনের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। চিঠি পাওয়ার পাঁচ কর্মদিবসের মধ্যে তাদের অ্যাকাউন্টে লেনদেনসহ যাবতীয় তথ্য পাঠাতে বলা হয়েছে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে। চিঠিটি গত মঙ্গলবার পাঠানো হয়েছে বলে জানা গেছে।
যে আটজনের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে তাদের মধ্যে পরীমণি, হেলেনা জাহাঙ্গীর ছাড়াও রয়েছেন গ্রেপ্তার হওয়া কথিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা, মরিয়ম আক্তার মৌ ও প্রযোজক নজরুল ইসলাম।
একই চিঠিতে আরও তিনজনের তথ্য চাওয়া হয়েছে। তারা হলেন—রোজিনা আক্তার, যার ঠিকানা উল্লেখ করা হয়েছে বরিশালের বানারীপাড়া এবং ঢাকার মোহাম্মদপুরের নেয়ামত উল্লাহর দুই ছেলে সালেহ চৌধুরী ওরফে কার্লোস ও মিশু হাসান।
এদিকে গতকাল বুধবার দুটি মাদকের মামলায় আলোচিত মডেল ফারিয়া মাহাবুব পিয়াসার রিমান্ডের আবেদন নামঞ্জুর করা হয়েছে। রাজধানীর গুলশান ও ভাটারা থানায় দায়ের করা দুটি মাদকের মামলায় ৫ দিন করে রিমান্ড আবেদন করেন তদন্তকারী সংস্থা সিআইডি। ঢাকার মহানগর হাকিম মো. বাকী বিল্লাহ রিমান্ডের আবেদন নামঞ্জুর করে পিয়াসাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই আদালত পরীমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমিকেও কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছেন। সিআইডি জিমিকেও আদালতে হাজির করে পুনরায় ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন।
গত ৬ আগস্ট রাত ৯টার দিকে গুলশান থেকে জিমিকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। গত ১ আগস্ট রাতে বারিধারার বাসায় অভিযান চালিয়ে মদ, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকসহ পিয়াসাকে গ্রেপ্তার করে গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম।
অন্যদিকে চিত্রনায়িকা পরীমণির দ্বিতীয় দফায় রিমান্ডের দ্বিতীয় দিন আজ। সিআইডির মুখপাত্র আজাদ রহমান বলেন, রিমান্ড শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার মান্দারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, গুলিসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানা-পুলিশ এই অভিযান চালায়।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজার তথা সিলেট বিভাগের ইফতারে অন্যতম জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার হলো আখনি পোলাও। এই অঞ্চলের মানুষেরা নিজ বাড়িতে আখনি তৈরির পাশাপাশি রোজার মাসে বড় হাঁড়ির আখনি খাবারের স্বাদ নিতে পরিবার-পরিজন নিয়ে বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় ইফতার করতে আসেন। সুগন্ধি চাল, ঘি, গরম মসলা
৬ ঘণ্টা আগে
এবারও নির্ধারিত সময়ে (২৮ ফেব্রুয়ারি) শেষ হয়নি সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ। অভিযোগ রয়েছে, বাঁধের কাজে সীমাহীন অনিয়ম-দুর্নীতি হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে মোটা অঙ্কের টাকায় সাব্যস্ত হয়েছে বাঁধ, বরাদ্দ ও প্রকল্প। টেকসই কাজ ও নির্ধারিত সময়সীমার বিপরীতে কে কত টাকায় প্রকল্প বাগিয়ে নিতে...
৬ ঘণ্টা আগে
উঠানে হাঁটুপানি। সেই পানিতে ভাসছে শেওলা। প্রথমে মনে হবে পরিত্যক্ত বাড়ি। অথচ এই বাড়িতেই স্বামী-সন্তান নিয়ে বসবাস করছেন রেখা হালদার। রাস্তা থেকে বাড়িতে ঢুকতে একমাত্র ভরসা বাঁশের সাঁকো। ঘর থেকে পানি সরলেও এখনো কর্দমাক্ত রান্নাঘর, গোয়ালঘর।
৬ ঘণ্টা আগে