Ajker Patrika

হত্যা মামলায় যুবলীগের ওয়ার্ড সহসভাপতি গ্রেপ্তার

উত্তরা (ঢাকা), প্রতিনিধি
হত্যা মামলায় যুবলীগের ওয়ার্ড সহসভাপতি গ্রেপ্তার
মামুন মিয়া ওরফে মসল্লা মামুন। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় রাজধানীর উত্তরা থেকে ডিএনসিসির ৫০ নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মামুন মিয়া ওরফে মসল্লা মামুনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার উত্তরা পূর্ব থানাধীন ৪ নং সেক্টর পার্কের দক্ষিণ পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার র‍্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (অপ্স অ্যান্ড মিডিয়া) মো. মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মাহফুজুর রহমান বলেন, গ্রেপ্তার মামুনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. সাগর (১৯) নামের এক যুবককে হত্যার অভিযোগে উত্তরা পশ্চিম থানায় মামলা রয়েছে।

এএসপি মাহফুজ বলেন, ‘গত ৫ আগস্ট ভোর ৫টায় উত্তরা পশ্চিম থানাধীন জসিম উদ্দিনের আর এ কে টাওয়ারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশগ্রহণ করলে অস্ত্রধারী সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সাগর। এ ঘটনায় তাঁর বাবা সেরাজুল গাজী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় গত ৩ সেপ্টেম্বর হত্যা মামলা করেন। ওই মামলার এজাহারনামীয় আসামি মামুন মিয়া ওরফে মসল্লা মামুন।’

গ্রেপ্তার মামুন কুমিল্লার মুরাদনগর উপজেলার হায়দারাবাদ গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। বর্তমানে দক্ষিণখানের পূর্ব মোল্লারটেক তেঁতুলতলা এলাকায় থাকেন।

এএসপি মাহফুজ বলেন, ‘গ্রেপ্তারের পর মামুনকে আইনানুগ ব্যবস্থার জন্য উত্তরা পশ্চিম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত