রাজধানীর গণপরিবহন

সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে কেন্দ্র করে গতকাল শনিবার রাজধানীর প্রবেশমুখগুলোতে দিনভর ছিল স্থবিরতা। এর প্রভাব পড়েছে নগরের অন্যান্য অংশে। প্রবেশমুখ-সংলগ্ন সড়কগুলোতে তীব্র যানজট থাকলেও অন্যত্র ছিল গণপরিবহনের সংকট। এতে ভোগান্তিতে পড়ে মানুষ। অনেকে হেঁটে বা রিকশায় গন্তব্যে গেছে। যাত্রীর চাপে মেট্রোরেলে চড়তেও অপেক্ষা করতে হয়েছে দীর্ঘক্ষণ।
জামায়াতের জাতীয় সমাবেশে অংশ নিতে দলটির নেতা-কর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে গতকাল সকাল থেকে রাজধানীতে আসতে শুরু করেন। তাঁদের বহনকারী বাসগুলো রাজধানীর বিভিন্ন সড়ক ও উন্মুক্ত স্থানে দাঁড় করিয়ে রাখা হয়। ফলে সড়কের প্রশস্ততা কমে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হয়। এর প্রভাবে আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়।
সকাল থেকে রাজধানীর প্রবেশমুখ গাবতলী, দোলাইরপাড়-যাত্রাবাড়ী-সায়েদাবাদ, মহাখালী এলাকায় যানজট তীব্র আকার ধারণ করে। অনেক স্থানে যানবাহন স্থবির হয়ে থাকে। যাত্রীরা বাস ও অন্য যানবাহন থেকে নেমে হাঁটা শুরু করে। কেউ কেউ জট পেরিয়ে বাস বা রিকশায় ওঠে। আবার কেউ কেউ যানবাহন না পেয়ে হেঁটেই গন্তব্যে রওনা হয়।
নগরীর বিভিন্ন প্রবেশপথ ও প্রান্তে যানজটে গণপরিবহন আটকে থাকায় অনেক সড়কে মানুষ পড়ে যানবাহনের সংকটে। সীমিত বাসের কারণে বেশি ভোগান্তিতে পড়েন অফিসগামী ও জরুরি কাজে বের হওয়া মানুষ। তাঁদের দীর্ঘ সময় বাসের জন্য অপেক্ষা করতে হয়। অনেকে বিকল্প হিসেবে রিকশা বা হেঁটে গন্তব্যে পৌঁছাতে বাধ্য হন। কেউবা ভেঙে ভেঙে রিকশা, বাস ও হেঁটে গন্তব্যে যান। এ জন্য গুনতে হয়েছে বাড়তি ভাড়া।
মামুনুর রশীদ নামের একজন বলেন, সড়কে বাস কম। মিরপুর থেকে গুলিস্তানের সরাসরি বাস না পেয়ে কিছুটা রিকশায়, কিছুটা বাসে এসেছেন।
সড়কে জট ও গণপরিবহনের সংকটের কারণে চাপ পড়ে মেট্রোরেলে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের প্রতিটি স্টেশনেই দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। সন্ধ্যা পর্যন্ত একই চিত্র দেখা গেছে স্টেশনগুলোতে।
ফার্মগেট, কারওয়ান বাজার, আগারগাঁও, মিরপুর-১০, পল্লবীসহ প্রায় সব স্টেশনে যাত্রীদের দীর্ঘ লাইন দেখা গেছে। তিন-চারটি ট্রেন যাওয়ার পর উঠতে পেরেছেন। এই অবস্থা দেখে অনেকে স্টেশন থেকে ফিরেও গেছেন।
রাশেদুল ইসলাম নামের একজন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘বাস কম থাকায় মেট্রোতে ভিড় ভয়ংকর ছিল। তিনটা ট্রেন যেতে দিলাম, তারপরেও ঠিকমতো উঠতে পারিনি।’
ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা জানান, সমাবেশ উপলক্ষে বাইরে থেকে অনেক যানবাহন এসেছে। এতে সড়কে চাপ বেড়েছে।

নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুর ঐচ্ছিক তহবিলের অনুদান তালিকা নিয়ে সমালোচনার মধ্যে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে তাঁর ব্যক্তিগত সহকারী আবু সালেহ মোহাম্মদ গোফরানকে বরখাস্ত করা হয়েছে। তালিকায় এমপির মেয়ের নামসহ স্বজনপ্রীতির অভিযোগ ওঠে।
৪ মিনিট আগে
দুই দিনের রিমান্ড শেষে মনোয়ারা বেগমকে আদালতে হাজির করে কোতোয়ালি থানা–পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ওয়ালিদ হোসেন তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন দেন। গত শুক্রবার মনোয়ারা বেগমকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়...
৩২ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে জামায়াতের এক এমপির (রংপুর-৬) বিরুদ্ধে টিআর, কাবিখা ও কাবিটার একাধিক প্রকল্পে ভাগনে-ভগ্নিপতি ও নিকট আত্মীয়কে সভাপতি বানিয়ে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। জানা গেছে, চলতি অর্থ বছরে টেস্ট রিলিফ (টিআর) ৩০ লক্ষ...
৩৫ মিনিট আগে
লক্ষ্মীপুরের কমলনগরে ভুলুয়া নদীর ওপর প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতুর একাংশ ধসে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে ওই সেতু দিয়ে চলাচলকারী অন্তত ২৬ হাজার পথচারী ভোগান্তিতে পড়েছেন। গর্তটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তাঁরা।
৩৮ মিনিট আগে