বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এটিএম বিভাগের কার্টোগ্রাফার (মানচিত্রকার) মো. আব্দুস সোবহানের আয়কর নথি জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিয়েছেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
দুদকের সহকারী পরিচালক মো. মাহাবুব মোর্শেদ আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, আসামি সোবহান জ্ঞাত আয় বহির্ভূত ১ কোটি ১০ লাখ ২৪০ টাকার সম্পদ অর্জন করে তা দখলে রাখায় এবং ৫৯ লাখ ৯০ হাজার ১৫৫ টাকার সম্পদের তথ্য অসৎ উদ্দেশ্যে গোপন করে অপরাধ সংঘটন করেছেন। এ সংক্রান্তে দুদক মামলা দায়ের করেছে। মামলার অভিযোগ এবং সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য যাচাইয়ের জন্য তাঁর আয়কর নথি জব্দ করা প্রয়োজন।

সাগর হোসেন বুলেট হাজারীবাগ ভাগলপুর লেনের স্থানীয় বাসিন্দা। তার বাবার নাম মৃত শাহাদত হোসেন। বুলেট বেকার ছিলেন। কে বা কারা এই হত্যায় জড়িত, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
৪ মিনিট আগে
মোটরসাইকেলের জ্বালানি তেল নিতে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ফের বাড়ছে ভিড়। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ফিলিং স্টেশনগুলোতে দেখা যাচ্ছে বাইকের লম্বা সারি।
২৩ মিনিট আগে
খুলনার পাইকগাছা পৌরসভার হাসপাতাল রোড এলাকার একটি ভাড়া বাড়ি থেকে আরএফএল কোম্পানির বিক্রয় প্রতিনিধি বিশ্বজিৎ দেয়ারীর (৩৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে তাঁর কক্ষে থাকা সহকর্মী ও টেকনিশিয়ান অন্তর সরকার নিখোঁজ রয়েছেন...
২৫ মিনিট আগে
দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার পর পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। এবারের বন্যায় জেলার অন্তত ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া বন্যার দূষিত পানিতে দীর্ঘ সময় অবস্থানের কারণে অনেকের শরীরে ছত্রাক সংক্রমণ, শিশুদের জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে।
৮ ঘণ্টা আগে