
নৌকা মার্কায় ভোট দিয়ে গোপন ভোটকক্ষ ও ব্যালটের সিল মারা ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন। আজ রোববার সকাল ১০টার একটু পর তিনি ফেসবুকে এই পোস্ট শেয়ার করেন।
ফেসবুকে ছবিসহ পোস্ট করে শয়ন লেখেন, ‘তারুণ্যের প্রথম ভোট, নৌকা মার্কার পক্ষে হোক। যৌবনের উত্তাপের ভোট, নৌকা মার্কার পক্ষে হোক। জ্যেষ্ঠদের মূল্যবান ভোট, নৌকা মার্কার পক্ষে হোক। তোমার-আমার সবার ভোট, শেখ হাসিনার পক্ষে হোক।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ভোটগ্রহণের গোপন কক্ষ ও ব্যালটের ছবি দেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা আছে নির্বাচন কমিশনের। তবুও শয়ন ফেসবুকে ছবিসহ পোস্ট করার পরেও তার মন্তব্যের ঘরে ২৫টি মন্তব্য তাঁকে সাধুবাদ জানালেও কেউ বিষয়টি নিয়ে প্রতিবাদ করেছেন বলে দেখা যায়নি।
মাজহারুল ইসলাম শয়ন কুমিল্লা জেলার কুমিল্লা আদর্শ সদর উপজেলা, কুমিল্লা সিটি করপোরেশন ও কুমিল্লা সেনানিবাস এলাকা নিয়ে গঠিত কুমিল্লা-৬ আসনের ভোটার। পুরো বিষয়ে জানতে চাইলে মাজহারুল কবির শয়ন আজকের পত্রিকাকে বলেন, ‘ভোট দিয়ে ব্যালটের ছবি ও গোপন কক্ষের ছবি ফেসবুকে দেওয়ার বিষয়ে কোনো নিষেধাজ্ঞা আছে, বিষয়টি আমার জানা নেই।’

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩২ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৮ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে