
নরসিংদীর রায়পুরায় মানিক মিয়া (৬৫) নামের এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গি শিবপুর এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মানিক মিয়া ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে এবং স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড সহসভাপতি ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এই হত্যাকাণ্ড ঘটে। রাতে অনেক খোঁজাখুঁজির পর আড়িয়াল খাঁ নদের পাড়ে তাঁর রক্তাক্ত মরদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। ধারালো অস্ত্র দিয়ে তাঁর ঘাড়ে কোপানোর চিহ্ন ছিল।
নিহতের মেয়ে সূচনা আক্তার জানান, তাঁর বাবার সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। তাই তাঁরা দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন, টর্চলাইট ও কিছু টাকা উদ্ধার করা হয়েছে। তবে হত্যার কারণ এখনো জানা যায়নি। পুলিশ এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ করছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৪ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৩ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে